১১ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

অধিকার সচেতন নাগরিকই ন্যায়ভিত্তিক সমাজ গঠনের মূল শক্তি

স্টাফ রিপোর্টার : ‘আইনের মাধ্যমে ন্যায় প্রতিষ্ঠা শুধুমাত্র আদালতের কাজ নয়; এটি সমাজের প্রতিটি নাগরিকের দায়িত্ব। সচেতন নাগরিকরাই রাষ্ট্রের প্রকৃত শক্তি। নাগরিকরা যদি নিজেদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সজাগ থাকে, তবে সমাজে অন্যায়, বৈষম্য ও দুর্নীতির কোনো জায়গা থাকবে না।’

শনিবার (১১ অক্টোবর) সকালে রাজশাহীতে অনুষ্ঠিত সাংবিধানিক ও আইনগত অধিকার বিষয়ক এক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই কর্মশালার আয়োজন করে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ‘আইন প্রণয়নের সক্ষমতা বৃদ্ধি ও আইন বিষয়ে জনসচেতনতা সৃষ্টি প্রকল্প’।

আরও পড়ুনঃ   সিটিতে কত নম্বর জার্সি পেলেন ‘নতুন মেসি’

সভায় বক্তারা বলেন, অধিকার সচেতন নাগরিকই একটি ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গঠনের মূল শক্তি। সংবিধান ও আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ছাড়া সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়। নাগরিকদের নিজেদের অধিকার সম্পর্কে জানা ও তা রক্ষায় উদ্যোগী হওয়াই গণতন্ত্রের ভিত্তি মজবুত করে।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আফিয়া আখতার। লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সিনিয়র সহকারী সচিব শাহিদ ইবনে মিরাজের সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্পের পরিচালক জিএম আতিকুর রহমান জামালী। স্বাগত বক্তব্য রাখেন সহকারী সচিব মুহাম্মদ হারেস।

আরও পড়ুনঃ   বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কারের প্রতি ইতালির সমর্থন পুনর্ব্যক্ত

বিশেষ অতিথি ছিলেন লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের উপসচিব মোহাম্মদ আবদুল হালিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট) উম্মে কুলসুম সম্পা, অতিরিক্ত জেলা প্রশাসক টুকটুক তালুকদার, রাজশাহী নগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) গাজিউর রহমান, অতিরিক্ত জেলা জজ সাদিয়া সুলতানা, ডেপুটি সিভিল সার্জন মাহবুবা খাতুন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুর রহিম মিয়া।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

১০

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

১১

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১২

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১৩

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১৪

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৫

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৬

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৭

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৮

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৯

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

২০

Design & Developed by: BD IT HOST