১৯ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

সবুজ সরকার, নিয়ামতপুর : ব্রেন স্ট্রোক করে কিছুটা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন মো. মহিদুল ইসলাম (৫৫)। এই সুযোগে মহিদুলের বাড়ি লিখে নেন তাঁর আপন ভাই। অসুস্থ অবস্থায় বাড়ি ছাড়া হন তিনি। কখনও বোনের বাড়িতে। কখনও বা পথে পথে ঘুরে বেড়াতেন তিনি। এভাবে ঘুরতে ঘুরতে নাটোরের নলডাঙ্গা উপজেলায় গিয়ে অসুস্থ অবস্থায় পড়ে ছিলেন। নলডাঙ্গা উপজেলা প্রশাসন তাঁর চিকিৎসার ব্যবস্থা করে।

মহিদুলের বাড়ি নওগাঁর নিয়ামতপুর উপজেলার মির্জাপুর গ্রামে। মহিদুলের ছেলে মো. আরিফ জানিয়েছেন বাবার জীবনে ঘটে যাওয়া এসব কথা।

নলডাঙ্গা উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার (১৮ সেপ্টেম্বর) উপজেলার মাধনগর স্টেশন রোড এলাকা অসুস্থ অবস্থায় পড়ে ছিলেন এক ব্যক্তি। গুরুতর অসুস্থ অবস্থায় ওই বৃদ্ধকে রাস্তার পাশে একাকী পড়ে থাকতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের সদস্যরা তাঁকে উদ্ধার করে নলডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে চিকিৎসকরা জরুরি ভিত্তিতে নাটোর সদর হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। তবে সাথে কোনো স্বজন না থাকায় তাঁকে হাসপাতালে নেওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়।

পরবর্তীতে বিষয়টি নলডাঙ্গা উপজেলা প্রশাসনের নজরে আসলে দ্রুত অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে তাঁকে উন্নত চিকিৎসার জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুনঃ   সংবাদ প্রকাশের জেরে দুই সাংবাদিককে তুলে নিয়ে গিয়ে পাশবিক নির্যাতন

মহিদুলের বোন মোছা. জইনুর বলেন, তাঁর ভাই অনেক দিন ধরে তাঁর বাড়িতে থাকে। মাঝেমধ্যেই কোথায় যেন হারিয়ে যেত। কিছুদিন পর আবার ফিরে আসতো। আবার হারিয়ে যেত। গতকাল ফোনে তাঁর ভাইয়ের অসুস্থতার কথা জানতে পেরে আজকে সকালে ভাতিজাকে (মহিদুলের ছেলে) সঙ্গে নিয়ে নাটোর হাসপাতালে এসেছেন।

মহিদুলের ছেলে মো. আরিফ(২৬) বলেন, ‘ছোটবেলাতে আমার মা মারা যান। মা মারা যাওয়ার আমি ও আমার বোন নানির বাড়িতে চলে আসি। বাবা আবার বিয়ে করেন। বাবার সঙ্গে আমাদের খুব কম যোগাযোগ হতো। এর মধ্যে বাবা ব্রেন স্ট্রোক করেন। তারপরে তিনি কিছুটা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। সেটা ১৫-১৬ বছর আগের কথা।

আরও পড়ুনঃ   রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে খ্রিস্টান ধর্মাবলম্বীদের মহোৎসব বড়দিন উদযাপন

তিনি অভিযোগ করে বলেন, ‘আমার বাবারা ছিল চার ভাই। চার ভাইয়ের আলাদা আলাদা বাড়ি ছিল। আমার বাবার বাড়িটা ছিল আমার দাদীর নামে। বাবা অসুস্থ হওয়ার পর আমার চাচা চক্রান্ত করে বাড়িটা দাদীর কাছ থেকে লিখে নেন। তারপরে বাবা উপায়ন্তর না পেয়ে ফুপুর বাড়িতে আশ্রয় নেন।’

বাবার শারীরিক অবস্থার কথা জানিয়ে বলেন, তাঁর বাবা ঠিকমতো কথা বলতে পারছেন না। উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করাবেন বলে জানালেন।

নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তার বলেন, অসুস্থ বৃদ্ধের সাথে থাকা মুঠোফোনের মাধ্যমে তাঁর পরিবারের লোকজনদের খবর দেওয়া হয়। তাঁদেরকে নাটোর হাসপাতালে আসতে বলা হয়।

তিনি বলেন, অসুস্থ ও অসহায় একজন মানুষকে রাস্তায় পড়ে থাকতে দেখে তাঁর চিকিৎসার ব্যবস্থা করা মানবিক ও প্রশাসনিক দায়িত্ব। স্বজন না থাকায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে তাঁকে নাটোর সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১০

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১১

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

১২

রাজশাহীতে আরশি প্লাটিনাম সিটির শুভ উদ্বোধন

১৩

কেন্দ্রীয় মুরগি খামারে বাচ্চা উৎপাদন বাড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রীর

১৪

পদ্মায় ক্ষতিগ্রস্ত মাঝিদের পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক

১৫

ভাঙ্গায় ফ্লাইওভারের রেলিংয়ে পিকআপের ধাক্কা, আহত ৩

১৬

শেরপুরে গোয়ালঘরে আগুন, পুড়ে মারা গেছে ৫ গরু ও ৭ ভেড়া

১৭

রাজশাহী কোর্ট কলেজকে সরকারীকরণের প্রতিশ্রুতি ভূমিমন্ত্রীর

১৮

রাজশাহী গ্রিন ও ক্লিন সিটির গৌরব ধরে রাখার আহ্বান ভূমিমন্ত্রীর

১৯

রাজশাহীতে সর্প দংশন সচেতনতা দিবস উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST