১৯ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।

স্টাফ রিপোর্টার : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এবং ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব বিজনেস অ্যানালাইসিস বাংলাদেশ চ্যাপ্টার (IIBA-BD)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপাচার্যের সম্মেলন কক্ষে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।

দ্বিপাক্ষিক এই চুক্তির মূল উদ্দেশ্য হলো রুয়েটের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের ব্যবসায়িক বিশ্লেষণ (Business Analysis) সম্পর্কিত সচেতনতা বৃদ্ধি, পেশাগত দক্ষতার উন্নয়ন এবং ক্যারিয়ার সমৃদ্ধির সুযোগ তৈরি করা। চুক্তির মাধ্যমে উভয় প্রতিষ্ঠান যৌথভাবে যে সব ক্ষেত্রসমূহে কাজ করতে সম্মত হয়েছে, তার মধ্যে রয়েছে দক্ষতা উন্নয়ন (Skill Development): রুয়েটের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের পেশাগত প্রয়োজনীয়তা চিহ্নিত করে যৌথভাবে সেমিনার, কর্মশালা, প্রশিক্ষণ কর্মসূচি এবং শংসাপত্র (Certification) সংক্রান্ত সেশনের আয়োজন করা হবে। ইভেন্টে অংশগ্রহণ ও স্পন্সরশিপ: আইআইবিএ বাংলাদেশ আয়োজিত বিভিন্ন নেটওয়ার্কিং ইভেন্ট, সেমিনার ও কনফারেন্সে রুয়েটের সদস্যরা অংশগ্রহণের সুযোগ পাবেন।

আরও পড়ুনঃ   আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল

এছাড়া যৌথ উদ্যোগে বা স্পন্সরশিপের মাধ্যমে ইভেন্ট আয়োজনের সুযোগও থাকবে। নিয়োগ ও পেশাগত সুযোগ বৃদ্ধি: ইন্টার্নশিপ, গবেষণা, কনসালটেন্সি এবং চাকরির বিভিন্ন সুযোগ উভয় প্রতিষ্ঠানের মধ্যে আদান-প্রদান করা হবে। সিএসআর ও মেন্টরিং উদ্যোগ: কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (CSR) কর্মসূচির পাশাপাশি ব্যবসায়িক বিশ্লেষণ পেশাদারদের জন্য মেন্টরিং ও সার্টিফিকেশন স্টাডি সার্কেলের আয়োজন করা হবে। পেশাগত মানদণ্ড ও সার্টিফিকেশন: ব্যবসায়িক বিশ্লেষণের বৈশ্বিক মানদণ্ড (যেমন: BABOK® Guide) এবং IIBA সার্টিফিকেশন সংক্রান্ত প্রাথমিক পরিচিতিমূলক সেশন পরিচালনা করা হবে। এর পাশাপাশি IIBA অনুমোদিত প্রশিক্ষণ প্রদানকারীদের (ATPs) মাধ্যমে বিশেষ সুবিধায় সার্টিফিকেশন প্রস্তুতির সুবিধা দেওয়া হবে। সম্মেলন ও ব্র্যান্ড ভিজিবিলিটি: রুয়েট আইআইবিএ বাংলাদেশের বিজনেস এনালাইসিস সামিট, বিভিন্ন প্রতিযোগিতা ও অ্যাওয়ার্ড প্রোগ্রামে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের প্রতিনিধিত্ব করতে পারবে, যা তাদের পেশাগত নেটওয়ার্ক ও ব্র্যান্ড ভিজিবিলিটি বৃদ্ধিতে সহায়তা করবে।

আরও পড়ুনঃ   সমাজকল্যাণ মন্ত্রণালয় কারিগরি প্রশিক্ষণসহ ভাষাশিক্ষা প্রশিক্ষণের ওপর জোর দিয়েছে - সমাজকল্যাণ মন্ত্রী

এ চুক্তির ফলে রুয়েটের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ ব্যবসায়িক বিশ্লেষণ ও পেশাগত যোগাযোগের ক্ষেত্রে নতুন দিগন্তের উন্মোচন করবে বলে আশা প্রকাশ করছেন উভয় পক্ষ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১০

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১১

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

১২

রাজশাহীতে আরশি প্লাটিনাম সিটির শুভ উদ্বোধন

১৩

কেন্দ্রীয় মুরগি খামারে বাচ্চা উৎপাদন বাড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রীর

১৪

পদ্মায় ক্ষতিগ্রস্ত মাঝিদের পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক

১৫

ভাঙ্গায় ফ্লাইওভারের রেলিংয়ে পিকআপের ধাক্কা, আহত ৩

১৬

শেরপুরে গোয়ালঘরে আগুন, পুড়ে মারা গেছে ৫ গরু ও ৭ ভেড়া

১৭

রাজশাহী কোর্ট কলেজকে সরকারীকরণের প্রতিশ্রুতি ভূমিমন্ত্রীর

১৮

রাজশাহী গ্রিন ও ক্লিন সিটির গৌরব ধরে রাখার আহ্বান ভূমিমন্ত্রীর

১৯

রাজশাহীতে সর্প দংশন সচেতনতা দিবস উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST