১৯ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী ঈশা।

স্টাফ রিপোর্টার : রাজশাহীর ঐতিহ্যবাহী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি)-এর ৫০ বছর পূর্তি উপলক্ষে ‘সুবর্ণজয়ন্তী-২০২৬’ উদযাপনের লক্ষ্যে মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১২ টায় রাজশাহীর ঐতিহ্যবাহী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) চত্বরে এ মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম অনুষ্ঠিত।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী ঈশা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক ও ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি, রাজশাহীর অধ্যক্ষ অধ্যাপক ডা. মির্জা মহাম্মদ ওয়াসি পারভেজ।

আরও পড়ুনঃ   রাজশাহীতে ৬৭ শতাংশ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ

রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মোঃ মামুনুর রশিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল পিকেএম মাসুদ উল ইসলাম। বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরের নায়েবে আমির ডা. মোঃ জাহাঙ্গীর আলম।

এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন মহানগর জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দিন এবং রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম জনি।

আরও পড়ুনঃ   সৌদির সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে ঈদ বুধবার

অনুষ্ঠানে বক্তারা আইএইচটির গৌরবময় ৫০ বছরের শিক্ষা, প্রশিক্ষণ ও স্বাস্থ্যসেবা খাতের অবদানের কথা তুলে ধরেন। একই সঙ্গে সুবর্ণজয়ন্তী উদযাপনকে সফল করতে প্রতিষ্ঠানটির সাবেক ও বর্তমান শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট সবার সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব মোঃ মামুনুর রশিদ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১০

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১১

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

১২

রাজশাহীতে আরশি প্লাটিনাম সিটির শুভ উদ্বোধন

১৩

কেন্দ্রীয় মুরগি খামারে বাচ্চা উৎপাদন বাড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রীর

১৪

পদ্মায় ক্ষতিগ্রস্ত মাঝিদের পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক

১৫

ভাঙ্গায় ফ্লাইওভারের রেলিংয়ে পিকআপের ধাক্কা, আহত ৩

১৬

শেরপুরে গোয়ালঘরে আগুন, পুড়ে মারা গেছে ৫ গরু ও ৭ ভেড়া

১৭

রাজশাহী কোর্ট কলেজকে সরকারীকরণের প্রতিশ্রুতি ভূমিমন্ত্রীর

১৮

রাজশাহী গ্রিন ও ক্লিন সিটির গৌরব ধরে রাখার আহ্বান ভূমিমন্ত্রীর

১৯

রাজশাহীতে সর্প দংশন সচেতনতা দিবস উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST