১৮ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে সেনাবাহিনীর অভিযানে মাদক সম্রাজ্ঞী বুলবুলী গ্রেফতার

স্টাফ রিপোর্টার : গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহীতে সেনাবাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে মাদক সম্রাজ্ঞী নামে পরিচিত নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে। ১৭ আগস্ট রাত্রি ১১টা থেকে শুরু হয়ে ১৮ আগস্ট মধ্যোরাত ২টা পর্যন্ত এ অভিযান চলে। এ সময় বিপুল পরিমাণ দেশীয় মদ, নগদ অর্থ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত নারীর নাম মোছা: বুলবুলি খাতুন (৫০)। তিনি মৃত আব্দুল মজিদের কন্যা ও মৃত মাহবুবুর রহমানের স্ত্রী। তার বাড়ি রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন বাগানপাড়া (বাকির মোড়, হরিজন পল্লী) এলাকার ৬ নম্বর ওয়ার্ডে।

আরও পড়ুনঃ   নগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ২১

অভিযানে তার বাড়ি থেকে ৭৫ কেজি ২০০ গ্রাম দেশীয় মদ, সাত লাখ বিরানব্বই হাজার নয়শ বিরানব্বই টাকা নগদ অর্থ এবং সাতটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মোবাইলের মধ্যে একটি অ্যান্ড্রয়েড ও ছয়টি বাটন সেট, প্রতিটিতে সিমকার্ড যুক্ত ছিল। এছাড়া কিছু স্বর্ণালংকারও উদ্ধার করা হয়, যা পরবর্তীতে গ্রেফতারকৃত বুলবুলি খাতুনের ভাই মোঃ আলামিনের জিম্মায় দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ   বাঘায় ফেন্সিডিলসহ মাদক কারবারি লিটন গ্রেপ্তার

অভিযান শেষে সেনাবাহিনী আসামি ও উদ্ধারকৃত মাদক রাজপাড়া থানায় হস্তান্তর করে। রাজপাড়া থানার এসআই শাহাদাত আলী সেগুলো গ্রহণ করেছেন।

এবিষয়ে রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল আলম জানান, আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া রাজপাড়া থানা পুলিশের মাধ্যমে চলমান রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আসামীকে আদালতে হাজির করানো হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হৃদয়ের কোনো সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

১

এসআরবির অভিযানে ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রফেতার

২

রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ৪০০ টন বর্জ্য অপসারণ

৩

ট্রেনের ছাদ থেকে রাবি রেলওয়ে স্টেশনে পাথর নিক্ষেপ, গ্রেপ্তার ৪

৪

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে ১৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৫

মাতৃত্বের অভিজ্ঞতা নিয়েও বিশেষ ভাবনা দীপিকার

৬

শিবুদার রোম্যান্সে হাতেখড়ি হয়েছে আমার সঙ্গে : কৌশানি

৭

ডুমুরিয়ার কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনের তফসিল ঘোষণা

৮

রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৩৩

৯

মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র: হুঁশিয়ারি মোজতবা খামেনির

১০

নগরীর তেরখাদিয়া স্টেডিয়াম এলাকায় চুরি, চোরকে দেড় বছরের কারাদণ্ড

১১

মোহনপুরে ‘সবার আগে বাংলাদেশ’ বিষয়ে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত

১২

বাগমারায় সরকারি খাস জমিতে ভবন নির্মাণ, কাজ বন্ধ করলেন এসিল্যান্ড

১৩

বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ

১৪

বাগমারায় মাস্টার প্ল্যানের সার্ভে ও স্টাডিজ ফলাফল শেয়ারিং কর্মশালা

১৫

নগরীতে পুলিশের মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে গ্রেপ্তার ১

১৬

রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত

১৭

শিক্ষার মাধ্যমে আলোকিত মানুষ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

১৮

নিয়ামতপুর ভুঁইফোড় সাংবাদিক সংগঠন ও অপ-সাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন

১৯

মান্দা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST