২৮ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

শিক্ষার মাধ্যমে আলোকিত মানুষ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

সোমবার (২৮ সেপ্টেম্বর) নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতনের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পলাশ পাল, নেত্রকোনা : শিক্ষার্থীদের শুধু পুঁথিগত বিদ্যায় শিক্ষিত না হয়ে মেধা, মনন, মানসিকতার বিকাশ ও উন্নত চরিত্র গঠনের মাধ্যমে প্রকৃত মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, “শিক্ষাই জীবন প্রতিষ্ঠার প্রধান ভিত্তি। তাই শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করে নিজেদের, পরিবার ও সমাজের মুখ উজ্জ্বল করতে হবে।”

সোমবার (২৮ সেপ্টেম্বর) নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতনের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​ডেপুটি স্পিকার বলেন, ‘আদর্শ’ ও ‘বিদ্যানিকেতন’ নামটির মধ্যেই একটি সুন্দর বার্তা রয়েছে। এই নামের মর্যাদা রক্ষা করে শিক্ষার্থীদের আদর্শ ও সুশিক্ষিত মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। দুর্গাপুর ও কলমাকান্দা দীর্ঘদিন ধরে অবহেলিত জনপদ উল্লেখ করে তিনি বলেন, এ অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত সীমাবদ্ধতা দূর করতে সামর্থ্য অনুযায়ী কাজ করা হচ্ছে।

আরও পড়ুনঃ   সেনাবাহিনীর ৭ মিনিটের আল্টিমেটাম, অবরোধ প্রত্যাহার ১ মিনিটেই

​শিক্ষার্থীদের চলাচলের দুর্ভোগ বিবেচনায় বিদ্যালয় সংলগ্ন রাস্তা উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি আশ্বাস দেন, ভবিষ্যতেও বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে। বিদ্যালয়ের অবকাঠামোগত সমস্যা সমাধানে প্রকৌশলীদের পরামর্শে নতুন ভবন নির্মাণ এবং বিদ্যুৎ সমস্যা নিরসনে ব্যক্তিগত উদ্যোগে সোলার প্যানেল স্থাপনের চেষ্টার কথা জানান তিনি।

​শিক্ষার্থীদের উদ্দেশ্যে ডেপুটি স্পিকার বলেন, এসএসসি ও উচ্চমাধ্যমিক পর্যায়ে ভালো ফলাফল উচ্চশিক্ষার পথ সহজ করে। অভিভাবকদের ত্যাগ উপলব্ধি করে সময়ের সদ্ব্যবহার ও পড়াশোনায় মনোযোগী হতে হবে। অধ্যবসায় ও পরিশ্রমের মাধ্যমে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবারের সন্তানরাও জীবনে প্রতিষ্ঠিত হতে পারে।

​সমাজ থেকে মাদক দূর করার তাগিদ দিয়ে তিনি বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে মর্যাদা অক্ষুণ্ন রাখতে সৎ, মানবিক ও দায়িত্বশীল জীবনযাপন করতে হবে।”

আরও পড়ুনঃ   নাটোরের ৭ উপজেলার আদিবাসীরাই সাংস্কৃতিক অধিকার হারাচ্ছে

​সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতনের এডহক কমিটির সভাপতি আইনুল হক বুলবুলের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাদাত এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলু রহমান আনসারী। সভায় বিদ্যানিকেতনের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মতবিনিময় সভার আগে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল দুর্গাপুরে আত্রাখালী থেকে বেলতূলী ব্রিজ পর্যন্ত আরসিসি রাস্তার শুভ উদ্বোধন করেন এবং উপজেলার ডিএসকে হাসপাতালের পাশে একটি পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে ১৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১

মাতৃত্বের অভিজ্ঞতা নিয়েও বিশেষ ভাবনা দীপিকার

২

শিবুদার রোম্যান্সে হাতেখড়ি হয়েছে আমার সঙ্গে : কৌশানি

৩

ডুমুরিয়ার কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনের তফসিল ঘোষণা

৪

রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৩৩

৫

মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র: হুঁশিয়ারি মোজতবা খামেনির

৬

নগরীর তেরখাদিয়া স্টেডিয়াম এলাকায় চুরি, চোরকে দেড় বছরের কারাদণ্ড

৭

মোহনপুরে ‘সবার আগে বাংলাদেশ’ বিষয়ে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত

৮

বাগমারায় সরকারি খাস জমিতে ভবন নির্মাণ, কাজ বন্ধ করলেন এসিল্যান্ড

৯

বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ

১০

বাগমারায় মাস্টার প্ল্যানের সার্ভে ও স্টাডিজ ফলাফল শেয়ারিং কর্মশালা

১১

নগরীতে পুলিশের মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে গ্রেপ্তার ১

১২

রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত

১৩

শিক্ষার মাধ্যমে আলোকিত মানুষ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

১৪

নিয়ামতপুর ভুঁইফোড় সাংবাদিক সংগঠন ও অপ-সাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন

১৫

মান্দা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৬

পঞ্চগড় জেলার আটোয়ারীতে বিক্রি হচ্ছে নিষিদ্ধ ইউক্যালিপটাস গাছ, প্রশাসন নির্বিকার

১৭

এলাকা বহাল, ফি বৃদ্ধিসহ ১১ দফা দাবিতে রাজশাহীতে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি

১৮

১৮ বাণিজ্যিক বাজার ঘিরে রপ্তানি বহুমুখীকরণ কৌশল প্রণয়ন করছে সরকার : বাণিজ্য সচিব

১৯

রাজশাহীতে বিশ্ব বসতি দিবস উপলক্ষ্যে প্রস্তুতি সভা

২০

Design & Developed by: BD IT HOST