২৬ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

নেত্রকোনায় নিখোঁজের ৭ দিন পর সাবেক স্ত্রীর মাটিচাপা মরদেহ উদ্ধার, ঘাতক স্বামী গ্রেফতার

অভিযুক্ত ঘাতক সাবেক স্বামী নুরুল আমীন।

পলাশ পাল, ​নেত্রকোনা : নেত্রকোনা সদর উপজেলায় নিখোঁজের সাত দিন পর নাজু আক্তার (৩৪) নামে এক নারীর মাটিচাপা দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত ঘাতক সাবেক স্বামী নুরুল আমীনকে (৪০) গ্রেফতার করা হয়েছে।

​নিহত নাজু আক্তার নেত্রকোনা সদর উপজেলার কাটলী এলাকার মো. ইসলাম উদ্দিনের মেয়ে এবং গ্রেফতারকৃত নুরুল আমীনের দ্বিতীয় স্ত্রী। নুরুল আমীন একই উপজেলার মৌগাতি ইউনিয়নের নগুয়া কুশলগাঁও এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্র জানায়, গত ১৮ সেপ্টেম্বর নাজু আক্তার রহস্যজনকভাবে নিখোঁজ হন। এ ঘটনায় ২২ সেপ্টেম্বর তার ভাই শুভ নেত্রকোনা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডির সূত্র ধরে তদন্তে নেমে পুলিশ সন্দেহভাজন হিসেবে সাবেক স্বামী নুরুল আমীনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে।

​জিজ্ঞাসাবাদের একপর্যায়ে নুরুল আমীন তার সাবেক স্ত্রীকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যার কথা স্বীকার করেন। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে গত শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার মৌগাতি ইউনিয়নের নগুয়া গ্রামে বাড়ির পাশে ঢুকিয়ালী নদীর পাড়ে মাটির নিচে পুঁতে রাখা লাশ উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুনঃ   তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত নুরুল আমীন জানান, ভরণপোষণের ৬ হাজার টাকা দেওয়ার কথা বলে গত ১৮ সেপ্টেম্বর রাতে তিনি নাজুকে শহরের তেরিবাজার মোড় থেকে রিকশায় রাজুরবাজার এলাকায় নিয়ে যান। সেখান থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেলে তারা মৌগাতী ইউনিয়নের খাটপোড়া ব্রিজসংলগ্ন এলাকায় পৌঁছান।

​রাত সাড়ে ১০টার দিকে টাকার বিষয় নিয়ে উভয়ের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে নুরুল আমীন নাজুর বুকে আঘাত করলে তিনি মাটিতে পড়ে যান। এরপর তাকে পাশের শ্মশানঘাটে নিয়ে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়। মৃত্যু নিশ্চিত হওয়ার পর মরদেহ কাঁধে করে বাড়ির পাশে নদীর পাড়ে নিয়ে যান এবং কোদাল দিয়ে গর্ত খুঁড়ে লাশ মাটিচাপা দিয়ে লুকিয়ে রাখেন।

আরও পড়ুনঃ   বিশ্বব্যবস্থা ধ্বংস করছে যুক্তরাষ্ট্র : জার্মানির প্রেসিডেন্ট

পুলিশ জানায়, প্রায় ১৪ বছর আগে তাদের বিয়ে হয় এবং তাদের ঘরে দুটি সন্তান রয়েছে। পারিবারিক বিরোধের জেরে তাদের মধ্যে একাধিকবার বিচ্ছেদ হলেও পরবর্তীতে তারা আবার একত্র হন। তবে সম্প্রতি তাদের মধ্যে আবারও আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ ঘটে।

​এছাড়া নাজু আক্তারের দায়ের করা ভরণপোষণ ও ধর্ষণের একটি মামলা বর্তমানে তদন্তাধীন ছিল। বিচ্ছেদের ক্ষোভ এবং দায়েরকৃত মামলার জেরে আক্রোশ থেকেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে নুরুল আমীন পুলিশের কাছে স্বীকার করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, অভিযুক্ত নুরুল আমীন বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।

উদ্ধার করা মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, রুটি-চা নিয়ে ছুটে এলো শিশু কন্যা

১

বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগে বড় সম্ভাবনা দেখছে স্পেনের ব্যবসায়ীরা

২

গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযান

৩

নিয়ামতপুরে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

৪

পাঁচবিবিতে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু, হেলপারও চালক পলাতক

৫

ফেনী জেলায় অস্বাভাবিকভাবে বেড়েছে এলপিজি গ্যাসের দাম

৬

সড়ক হয়েছে বদলায়নি জনজীবন, বিভিন্ন সংকটে আলীকদমের কুরুকপাতা

৭

নেত্রকোনায় নিখোঁজের ৭ দিন পর সাবেক স্ত্রীর মাটিচাপা মরদেহ উদ্ধার, ঘাতক স্বামী গ্রেফতার

৮

পাকিস্তানে পুলিশ চেকপোস্টে বোমা হামলা, শিশু-নারীসহ ১১ জন নিহত

৯

মশাবাহিত রোগ প্রতিরোধে একযোগে কাজ করতে হবে: রাজশাহীর ডিসি

১০

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপন

১১

জাপানের তরুণ জনবলের চাহিদা পূরণে বাংলাদেশ গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারে : এলজিআরডি মন্ত্রী

১২

রাজশাহীতে অনুষ্ঠিত হলো ১০ কিলোমিটার ম্যারাথন ‘রান ফর সিল্ক সিটি’

১৩

নীতি থেকে প্রয়োগে: সামুদ্রিক উৎকর্ষের পথে বাংলাদেশ

১৪

হাম প্রতিরোধে ৩৪ লাখ বাদ পড়া শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ : স্বাস্থ্যমন্ত্রী

১৫

নিউইয়র্ক থেকে দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

১৬

সৌদিতে হুথিদের হামলার নিন্দায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ

১৭

পরিকল্পনা কমিশনের সদস্যের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ ও মতবিনিময়

১৮

জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময়

১৯

রামগতিতে সংযোগ সড়ক ভেঙে বিচ্ছিন্ন জনপদ

২০

Design & Developed by: BD IT HOST