২৬ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

জাপানের তরুণ জনবলের চাহিদা পূরণে বাংলাদেশ গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারে : এলজিআরডি মন্ত্রী

স্টাফ রিপোর্টার : জাপানের তরুণ ও কর্মক্ষম জনবলের চাহিদা পূরণে বাংলাদেশ গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘জাপান-বাংলাদেশ পার্টনারশিপ সেমিনার ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, জাপানে বয়স্ক মানুষের সংখ্যা বেশি, বিপরীতে বাংলাদেশে তরুণ ও কর্মক্ষম মানুষের সংখ্যা বেশি। এ জনমিতিক বৈশিষ্ট্যকে কাজে লাগিয়ে বাংলাদেশের তরুণদের জাপানের বিভিন্নখাতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব।

আরও পড়ুনঃ   নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪

জাপানের সাথে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, দুই দেশের পারস্পরিক সহযোগিতাকে নতুন মাত্রায় এগিয়ে নেওয়ার সুযোগ রয়েছে। বাংলাদেশের তরুণদের কর্মসংস্থান এবং জাপানের জনবল চাহিদা-দুই দিক থেকেই এ সহযোগিতা গুরুত্বপূর্ণ। তিনি বলেন, বাংলাদেশের তরুণরা জাপানে গিয়ে কর্মসংস্থানের সুযোগ পেলে তাদের জীবনমান উন্নত হবে। একই সাথে জাপানের সেবা খাতেও তারা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।

জাপানি ভাষা শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, জাপানে কর্মসংস্থানের জন্য তরুণদের ভাষাগত দক্ষতা বাড়াতে হবে। প্রয়োজনে জাপানি ভাষা শিক্ষার জন্য বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।

আরও পড়ুনঃ   খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ভাঙ্গায় দোয়া মাহফিল

সেমিনারে জাপানের প্রতিনিধিরা জনান, জাপানে বাংলাদেশের মতো বিপুলসংখ্যক তরুণ জনগোষ্ঠী নেই। দেশটিতে বয়স্ক মানুষের সংখ্যা বেশি এবং কনস্ট্রাকশন, কৃষি, ড্রাইভিং ও নার্সিংসহ বিভিন্নখাতে জনবলের ঘাটতি রয়েছে। এসব খাতে বাংলাদেশ থেকে দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তি নেওয়ার সুযোগ রয়েছে। তারা জাপানে কাজ করতে আগ্রহী বাংলাদেশি তরুণদেরকে জাপানি ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। #

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানের তরুণ জনবলের চাহিদা পূরণে বাংলাদেশ গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারে : এলজিআরডি মন্ত্রী

১

রাজশাহীতে অনুষ্ঠিত হলো ১০ কিলোমিটার ম্যারাথন ‘রান ফর সিল্ক সিটি’

২

নীতি থেকে প্রয়োগে: সামুদ্রিক উৎকর্ষের পথে বাংলাদেশ

৩

হাম প্রতিরোধে ৩৪ লাখ বাদ পড়া শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ : স্বাস্থ্যমন্ত্রী

৪

নিউইয়র্ক থেকে দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

৫

সৌদিতে হুথিদের হামলার নিন্দায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ

৬

পরিকল্পনা কমিশনের সদস্যের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ ও মতবিনিময়

৭

জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময়

৮

রামগতিতে সংযোগ সড়ক ভেঙে বিচ্ছিন্ন জনপদ

৯

রাজশাহীতে ৬১ কেজি গাঁজাসহ আটক ৩

১০

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

১১

ভাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৮, ডাকাতির সরঞ্জাম উদ্ধার

১২

রাজপথেই ষড়যন্ত্রকারীদের মোকাবিলা করা হবে: এ্যানি

১৩

রাজশাহী জেলা পুলিশের অভিযানে ৪০০ পিছ ইয়াবা উদ্ধারসহ গ্রেফতার ২

১৪

নগরীতে স্বর্ণের বারসহ ২ চোরাচালানকারী গ্রেফতার

১৫

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে নারীসহ ২ মাদক ব্যবসায়ী ও ২ মাদকসেবীকে গ্রেফতার

১৬

চারঘাটে ৩৬০ বোতল ভারতীয় মনোড্রিলসহ আটক ১

১৭

গ্যাস সরবরাহ স্বাভাবিক হচ্ছে : পেট্রোবাংলা

১৮

সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার ধাক্কা, নিহত ২

১৯

নিয়ামতপুরে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যু

২০

Design & Developed by: BD IT HOST