২৭ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

নীরবতা ভাঙলেন ব্রাজিলের স্কোয়াডে জায়গা না পাওয়া নেইমার

অনলাইন ডেস্ক : ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়রের আন্তর্জাতিক ফুটবলের বাইরে প্রায় দুই বছর হতে চলল। ২২ মাস পর তার জাতীয় দলে ফেরার আগমুহূর্তেই ফের পড়েছেন দুর্ভাগ্যের চোটে। ফলে আসন্ন বিশ্বকাপ বাছাইয়ের জন্য কার্লো আনচেলত্তির স্কোয়াডে জায়গা হয়নি নেইমারের। যা নিয়ে তিনি এখনও প্রতিক্রিয়া দেখাননি। তবে স্কোয়াডে জায়গা না পাওয়া নিয়ে নিজের ইনস্টাগ্রামে ইঙ্গিতপূর্ণ স্টোরি দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

সান্তোসের অনুশীলনে ঊরুতে চোট ধরা পড়ে নেইমারের। স্ক্যান রিপোর্ট হাতে পাওয়ার পর সেটি ব্রাজিল ফুটবল ফেডারেশনকে (সিবিএফ) জানিয়েছে সান্তোস। সেই চোটই ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ডের ব্রাজিলের স্কোয়াড থেকে বাদ পড়ার কারণ বলে জানিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি। যদিও আগস্টের শেষ নাগাদই সান্তোসের ক্যাম্পে ফিরবেন বলে ধারণা করা হচ্ছে। তবুও ব্রাজিল কোচ পূর্ণ ফিট খেলোয়াড়দের তার স্কোয়াডে চান।

আরও পড়ুনঃ   নভেম্বর মাস থেকে টিসিবি’র পণ্য তালিকায় যোগ হবে চা, লবণ, ডিটারজেন্ট ও সাবান : বাণিজ্য উপদেষ্টা

এদিকে, সান্তোসের ক্যাম্পে ফেরার আগে জিমে চোট পুনর্বাসন শুরু করেছেন নেইমার। ইনস্টাগ্রাম স্টোরিতে সেসব ছবির সঙ্গে একটি ক্যাপশন দিয়েছেন এই সেলেসাও তারকা, ‘লক্ষ্য পূরণের আকাঙ্ক্ষা, দৃঢ় সংকল্প এবং অবিচল অধ্যবসায় থেকে সাফল্য আসে। আপনি যদি চূড়ান্ত লক্ষ্যে না–ও পৌঁছাতে পারেন, তবুও যারা বাধা খুঁজে বের করে তা অতিক্রম করে, তারা প্রশংসনীয় কিছুই অর্জন করবে।’

বিশ্বকাপ বাছাইয়ে ৫ সেপ্টেম্বর রিও ডি জেনিরোয় চিলি এবং ১০ সেপ্টেম্বর শেষ ম্যাচে বলিভিয়ার মাঠে তাদের মুখোমুখি হবে ব্রাজিল। যার জন্য দল ঘোষণার সময় নেইমারের চোট নিয়ে আনচেলত্তি বলেন, ‘নেইমার ছোটখাটো চোটে পড়েছিল গত সপ্তাহে। বাছাইপর্বে আমরা শেষ দুটি ম্যাচ খেলব এবং এই ম্যাচগুলো ভীষণ প্রতিদ্বন্দ্বিতামূলক হবে। তাই আমাদের সেরা অবস্থায় থাকা খেলোয়াড়দের প্রয়োজন, যারা সর্বোচ্চ পর্যায়ে পারফর্ম করতে পারবে। বাছাইপর্বের ধাপটা আমরা ভালোভাবে শেষ করতে চাই।’

আরও পড়ুনঃ   এলপিজি গ্যাসের দাম বাড়ল

একইসঙ্গে নেইমারকে পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন নেই বলেও মনে করেন ব্রাজিলের এই ইতালিয়ান কোচ, ‘নেইমারকে নতুন করে মূল্যায়নের প্রয়োজন নেই। আমরা সবাই জানি সে কে এবং কী করতে পারে। আমরা তাকে যেভাবে জাতীয় দলকে সাহায্য করতে দেখে এসেছি, সেজন্য তাকে সেরা অবস্থায় পেতে হবে।’ একইভাবে ব্রাজিলের স্কোয়াডে রদ্রিগোর অনুপস্থিতির প্রসঙ্গও তোলা হয় আনচেলত্তির সামনে। জবাবে তিনি খেলোয়াড়দের ডাক পাওয়ার নেপথ্যে পূর্ণ ফিট থাকার শর্তটি স্মরণ করিয়ে দিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ভূমি অফিসে স্বচ্ছতা ও নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ

চীনসহ এশিয়ায় স্বাস্থ্য সহযোগিতা জোরদারে চার অগ্রাধিকার তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী

গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে

আলীকদমে তামাক চাষ নিরুৎসাহিতকরণে উদ্বুদ্ধকরণ সভা

মানিকছড়িতে বাটনাতলী ও যোগ্যাছোলা ইউনিয়ন ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দুর্নীতি সমাজে আছে, প্রতিরোধে সবাইকে কাজ করতে হবে

গোমস্তাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৩ আওয়ামী নেতা

নাটোরে দুর্ঘটনা কবলিত সিএনজি থেকে প্রায় ৩৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪

খাদ্য পরীক্ষার সক্ষমতা বাড়ানোর সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে : খাদ্যমন্ত্রী

১০

রাজশাহী রেঞ্জে এর ডিআইজির সঙ্গে বাঘা উপজেলা প্রসাশনের মতবিনিময় সভা

১১

বাগমারা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়

১২

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি

১৩

৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ

১৪

ঢাকা মহানগরীর যানজট নিরসনে ১৫ দিন পরপর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউএনডিপি’র সাথে যৌথ উদ্যোগের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

১৬

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে সরকারি সহায়তা বিতরণ

১৭

সাংবাদিক জিয়ার ওপর হামলার ঘটনায় আরইউজের নিন্দা

১৮

রাজশাহী কাটাখালীর আলিফ ট্রেডার্স বেকারীকে জরিমানা

১৯

বিশেষ ট্রাইব্যুনালে সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

২০

Design & Developed by: BD IT HOST