১৫ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে সরকারি সহায়তা বিতরণ

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।

মুক্তার হোসেন, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও উপকারভোগীদের মাঝে নানামুখী সরকারি সহায়তা বিতরণ এবং প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের আওতায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ছাত্র-ছাত্রীদের মাঝে ১০৯টি বাইসাইকেল, ৭২৬টি শিক্ষাবৃত্তি এবং ২২টি গৃহের চাবি হস্তান্তর করা হয়। এছাড়া স্বাবলম্বী করার লক্ষ্যে ৭৩টি সেলাই মেশিন এবং এডিপির অর্থায়নে প্রশিক্ষণপ্রাপ্ত ৬০ জন প্রশিক্ষণার্থীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

একই সাথে প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত দেশব্যাপী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস, পাটের তৈরি স্কুল ব্যাগ ও জুতা বিতরণ কর্মসূচির অংশ হিসেবে দিয়ার মানিকচর প্রাথমিক বিদ্যালয়ের ৩০ জন ছাত্র-ছাত্রীর মাঝে স্কুল ব্যাগ, ড্রেস ও জুতা বিতরণ করা হয়।

আরও পড়ুনঃ   রাজশাহী মেডিকেলে হামের প্রাদুর্ভাব: বাড়ছে শিশু রোগীর চাপ, শয্যা সংকটে চরম ভোগান্তি

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহানের সভাপতিত্বে বিতরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। সহকারী কমিশনার (ভূমি) মীর মেজবাহুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজন মিয়া এবং উপজেলা কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিতরণ সভা শেষে দুপুর ২টায় গোদাগাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ১২০ জন ছাত্র-ছাত্রীর মাঝে গাছের চারা বিতরণ করা হয়। এসময় জেলা প্রশাসককে স্বাগত জানান কলেজের অধ্যক্ষ মাইনুল ইসলামসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

আরও পড়ুনঃ   প্রচারণার শেষ দিনে রাজশাহীতে ডা. জাহাঙ্গীরের গণমিছিলে দাঁড়িপাল্লার গণজোয়ার

পরবর্তীতে দুপুর আড়াইটায় গোদাগাড়ী পৌরসভা পরিদর্শন করেন এবং পৌরসভার বিভিন্ন কার্যক্রম ও উন্নয়নমূলক বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। এ সময় উপস্থিত থেকে তাকে স্বাগত জানান পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান এবং ভারপ্রাপ্ত পৌর সচিব সারওয়ার জাহান মুকুলসহ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, “মাদক সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করে দেয়, তাই গোদাগাড়ীকে মাদকমুক্ত করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। পাশাপাশি শিক্ষার আসল উদ্দেশ্য সফল করতে শিক্ষকদের আরও বেশি দায়িত্বশীল হতে হবে। সরকার শিক্ষার্থীদের পোশাক, ব্যাগ, জুতা ও বৃত্তি দিচ্ছে এখন শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টায় শিক্ষার মান উন্নত করতে হবে।”

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে সরকারি সহায়তা বিতরণ

সাংবাদিক জিয়ার ওপর হামলার ঘটনায় আরইউজের নিন্দা

রাজশাহী কাটাখালীর আলিফ ট্রেডার্স বেকারীকে জরিমানা

বিশেষ ট্রাইব্যুনালে সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি

নগরীতে সাইবার প্রতারক গ্রেফতার

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কক্সবাজার সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযান

খুরুশকুলে পালপাড়া বাজার সড়ক যেন মরণফাঁদ, আড়াই মাসেই বেহালদশা

জয়পুরহাটে যাত্রীছাউনি নেই, প্রকৃতির সঙ্গে লড়াই করে ট্রেনের অপেক্ষা

নিয়ামতপুরে টাস্কফোর্স অভিযানে ৪ মাদকসেবিকে দণ্ড প্রদান

১০

পুলিশ স্টাফ কলেজের পরিচালনা বোর্ডের ২১তম সভা অনুষ্ঠিত

১১

স্থানীয় সরকার নির্বাচন অংশগ্রহণমূলক ও প্রতিযোগিতামূলক হবে : জাহেদ উর রহমান

১২

ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা বিষয়ে রাসিকের মতবিনিময় সভা

১৩

সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

১৪

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: ফরম নিলেন মির্জা ফখরুলের ভাই

১৫

হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

১৬

ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬

১৭

পবায় বিনা মূল্যে ৮৩ হাজার ৫০০ টিকা, স্বস্তিতে প্রান্তিক খামারিরা

১৮

রাজশাহীতে তাজা লাইভ বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

১৯

ওয়ান কার্ড হতে পারে জনবান্ধব সেবার একক সমাধান : জনপ্রশাসন উপদেষ্টা

২০

Design & Developed by: BD IT HOST