১৪ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

ওয়ান কার্ড হতে পারে জনবান্ধব সেবার একক সমাধান : জনপ্রশাসন উপদেষ্টা

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক ও ডিজি ইনফোটেক লিমিটেড এর যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয়টির অডিটোরিয়ামে ‘ইউএপি ওয়ান কার্ড উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ। ছবি : পিআইডি

স্টাফ রিপোর্টার : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, ওয়ান কার্ড’ শুধু একটি ক্যাম্পাসভিত্তিক সুবিধা হিসেবে সীমাবদ্ধ থাকবে না। এটি ভবিষ্যতে প্রযুক্তিনির্ভর সেবা সহজীকরণের একটি অনুসরণযোগ্য একক সমাধান হয়ে উঠতে পারে। এর মাধ্যমে প্রযুক্তির যথাযথ ও কার্যকর ব্যবহারে কীভাবে নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করা যায় এবং মানুষের দৈনন্দিন জীবনকে আরো সুবিধাজনক করা যায়, তার একটি বাস্তব দৃষ্টান্ত তৈরি হবে। তিনি বলেন, এ ধরনের উদ্ভাবনী উদ্যোগ শুধু শিক্ষা প্রতিষ্ঠানের সেবা ব্যবস্থাকে আধুনিক করবে না, বরং বৃহত্তর পরিসরে জনসেবা প্রদানেও প্রযুক্তির কার্যকর প্রয়োগের পথ দেখাবে। এ প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন- জাতীয় ক্ষেত্রে সবগুলো সেবাকে এক কার্ডে অন্তর্ভুক্ত করে “ওয়ান সিটিজেন ওয়ান কার্ড” চালু করা হবে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক ও ডিজি ইনফোটেক লিমিটেড এর যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয়টির অডিটোরিয়ামে ‘ইউএপি ওয়ান কার্ড উদ্বোধন ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা একথা বলেন।

আরও পড়ুনঃ   রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী

মো. ইসমাইল জবিউল্লাহ বলেন, যেকোনো বড় প্রকল্প বাস্তবায়নের আগে পাইলট প্রকল্পের মাধ্যমে এর কার্যকারিতা যাচাই করা প্রয়োজন। একটি পাইলট প্রকল্পের মাধ্যমে উদ্যোগটি বাস্তবে কীভাবে কাজ করছে, কোথায় প্রতিবন্ধকতা রয়েছে এবং কোথায় কোনো সমস্যা বা ঘাটতি আছে কি না, তা চিহ্নিত করা যায়। প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জনের মাধ্যমে পরবর্তীতে বৃহত্তর পরিসরে তা বাস্তবায়ন করা সম্ভব। তিনি বলেন, ইউএপি ‘ওয়ান কার্ড’ উদ্যোগের মাধ্যমে একটি ভালো কাজ শুরু করেছে। প্রথমে একটি বিভাগে এ ধরনের কার্যক্রম শুরু করে এর অভিজ্ঞতা কাজে লাগিয়ে পর্যায়ক্রমে অন্যান্য বিভাগেও তা চালু করা যেতে পারে।

সরকারের জাতীয় পর্যায়ে ইউনিক আইডি কার্ড চালুর উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, একেকটি কাজের জন্য একেক ধরনের পরিচয়পত্র তৈরি না করে একটি ইউনিক আইডির মাধ্যমে নাগরিকদের বিভিন্ন সেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে বর্তমান সরকারের। এ ধরনের উদ্যোগ বাস্তবায়নে ইউএপির পাইলট প্রকল্পের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ হতে পারে।

আরও পড়ুনঃ   বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাসিক মেয়রের বাণী

মো. ইসমাইল জবিউল্লাহ বলেন, সরকারের নির্বাচনি ইশতেহারে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে উৎসাহিত করার বিষয়ে সুস্পষ্ট অঙ্গীকার রয়েছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর তারেক রহমানের নেতৃত্বে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে আরও উৎসাহিত করা হচ্ছে। তিনি জানান, গত বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আয়করের হার ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি সরকারের সহযোগিতামূলক মনোভাবের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

ডিজি ইনফোটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব রাশেদ মাহমুদ ওয়ান কার্ডের প্রযুক্তিগত দিক, বিশেষ করে OneID, DGePay, OneCard Vault এবং সমন্বিত পেমেন্ট ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

ইউএপির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মহিউদ্দিন আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউএপি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান কে. এম. মোজিবুল হক। এসময় ব্র্যাক ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক, ইউএপির ট্রাস্টি বোর্ডের সদস্যগণ, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থীরা এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।#

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে তাজা লাইভ বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

ওয়ান কার্ড হতে পারে জনবান্ধব সেবার একক সমাধান : জনপ্রশাসন উপদেষ্টা

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করলেন স্বাস্থ্যমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে শুধু পরিকল্পনা নয়, প্রয়োজন কার্যকর পদক্ষেপ : এলজিআরডি মন্ত্রী

তেলের মজুত ফুরিয়ে যাওয়ার শঙ্কায় সৌদি, বিশ্বের জন্য বড় বিপদের ঝুঁকি

ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের নিরামিষ আপ্যায়ন ঘিরে তুমুল বিতর্ক

এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা, ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরে আসিফ মাহমুদ

রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত

নগরীতে হানি ট্র্যাপের মাধ্যমে অর্থ আদায়, নারীসহ গ্রেপ্তার ৪

রাজশাহীতে বিএনপি মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০

র‍্যাবের অভিযানে নগরীতে ইয়াবাসহ গ্রেফতার ১

১১

গোদাগাড়ীতে ডিবি পুলিশের অভিযানে হেরোইনসহ গ্রেফতার ১

১২

বিদ্যুৎ শাখার কর্মকর্তা-কর্মচারীদের রাসিক প্রশাসকের মতবিনিময়

১৩

বড়াইগ্রামে মাদক-সন্ত্রাস-উগ্রবাদী বিরোধী কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

১৪

রাকাব-এ নিয়াগপ্রাপ্ত কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

১৫

প্রতিবন্ধীদের প্রতিষ্ঠান স্নেহনীড় পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

১৬

বাঘায় দুটি পিস্তল ও সাত রাউন্ড গুলি উদ্ধারসহ এক নারী গ্রেফতার

১৭

ভূমি রক্ষা ও ফসলি জমি সুরক্ষায় কঠোর পদক্ষেপের ঘোষণা ভূমিমন্ত্রীর

১৮

গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই : এলজিআরডি মন্ত্রী

১৯

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

২০

Design & Developed by: BD IT HOST