স্টাফ রিপোর্টার : রবিবার (১৩ সেপ্টেম্বর) রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) প্রশিক্ষণ ইনস্টিটিউট, রাজশাহীতে রাকাব-এর নব নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের ৪৭তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান।
প্রশিক্ষণ ইনষ্টিটিউটের অধ্যক্ষ এস,এম আহসানউল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রশাসন মহাবিভাগের মহাব্যবস্থাপক তাজ উদি্দন আহম্মদ। মাসব্যাপী এই প্রশিক্ষণ কোর্সে কর্মকর্তা পর্যায়ের মোট ৪০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন।
ঊর্ধ্বতন অনুষদ সদস্য কাওসার জাহান এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রশিক্ষণ ইনষ্টিটিউটের অনুষদ সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST