১২ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

ছবি : দুই পুলিশ সদস্যকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে গেছেন দুই মোটরসাইকেলচালক। ভিডিও থেকে নেওয়া

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে পৃথক চেকপোস্টে সিগন্যাল অমান্য করে দুই পুলিশ সদস্যকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে গেছেন দুই মোটরসাইকেলচালক। গতকাল শুক্রবার বিকেলে ও সন্ধ্যায় নগরের বিহাস মোড় ও কাটাখালী বাজারে দুটি ঘটনা ঘটে।

আহতরা হলেন মতিহার থানার উপপরিদর্শক (এসআই) কিবরিয়া আহমেদ ও কাটাখালী থানার কনস্টেবল রবিউল ইসলাম। ঘটনার পর দুজনকেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুনঃ   রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৬

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় নগরীর কাটাখালী বাজারে চেকপোস্টে দায়িত্ব পালনকালে কনস্টেবল রবিউল ইসলাম একটি মোটরসাইকেল চালককে থামার জন্য সিগন্যাল দেন। তবে চালক সিগন্যাল অমান্য করে কনস্টেবল রবিউল ইসলামকে ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এতে রবিউল আহত হন।

একইভাবে বিকেলে নগরীর বিহাস মোড়ে পুলিশের সিগন্যাল অমান্য করে পালিয়ে মোটরসাইকেলের ধাক্কায় আহত হন এসআই কিবরিয়া আহমেদ। তিনি মাথার বাম পাশে গুরুতর আঘাত পেয়েছেন।

আরও পড়ুনঃ   বাংলাদেশ ম্যাচে ইতিহাস গড়লেন বৈভব সূর্যবংশী

এ দুটি ঘটনার পরে দায়িত্বে থাকা অন্য পুলিশ সদস্যরা আহত দুজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তাঁরা সেখানে চিকিৎসাধীন।

কাটাখালী থানার ওসি মো. নুরুজ্জামান ও মতিহার থানার ওসি মোহাম্মদ গোলাম কবির জানান, দুটি ঘটনায় পুলিশ বাদী হয়ে দুই থানায় পৃথক মামলা করেছে। অভিযুক্ত দুই মোটরসাইকেলচালককে শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১০

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১১

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১২

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৩

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৪

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৫

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৬

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৭

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৮

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

১৯

রাজশাহীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST