১৭ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

বাংলাদেশ ম্যাচে ইতিহাস গড়লেন বৈভব সূর্যবংশী

অনলাইন ডেস্ক : রাজনৈতিক টানাপোড়েনের কারণে ক্রিকেট মাঠে আরও দ্বৈরথ বেড়েছে বাংলাদেশ ও ভারতের মাঝে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আজ (শনিবার) দুই দলের অধিনায়ক টস করার সময় পরস্পর হাত মেলাননি। এর আগে টস জিতে ভারতকে আগে ব্যাটিংয়ে পাঠায় যুব টাইগাররা। ব্যাট করতে নেমে ভারত শুরুতে বিপর্যয়ে পড়লেও, তা সামলেছেন বৈভব সূর্যবংশী। একইসঙ্গে সবচেয়ে কম বয়সে যুব বিশ্বকাপে ফিফটির রেকর্ডও গড়েছেন।

বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে ১২ রানেই ভারত ২ উইকেট হারিয়ে বসলেও তাদের বেশি দুশ্চিন্তায় পড়তে দেননি বৈভব। এরপর মাত্র ৩০ বলে ফিফটিও করেছেন বিহারের বাঁ-হাতি এই ব্যাটার। এদিন তার বয়স ছিল ১৪ বছর ২৯৬ দিন। যা অ-১৯ বিশ্বকাপে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে হাফসেঞ্চুরির রেকর্ড। এতদিন এই রেকর্ডটি দখলে ছিল কানাডার নিতিশ কুমারের। ২০১০ বিশ্বকাপে তিনি জিম্বাবুয়ের বিপক্ষে ১৫ বছর ২৪৫ দিন বয়সে হাফসেঞ্চুরি করেন।

আরও পড়ুনঃ   তোমাকে হারানোর কষ্টটা আজও প্রথম দিনের মতোই : পূজা চেরি

চতুর্থ উইকেটে ভারতীয় অধিনায়ক অভিজ্ঞান কুন্ডুর সঙ্গে ৬২ রানের জুটিতে বিপর্যয় সামলেছেন বৈভব। ৩০ বলে ফিফটি করার পর ছুটছিলেন সেঞ্চুরির পথে। তবে বাংলাদেশি পেসার ইকবাল হোসেন ইমন তাকে ফিরিয়েছেন ৭২ রানে। বৈভব ৬৭ বলের ইনিংসটি সাজিয়েছেন ৬ চার ও ৩ ছক্কার সাহায্যে। এ ছাড়া কুন্ডু ৮০ রান করলে বাংলাদেশের বিপক্ষে ২৩৮ রানের লড়াকু পুঁজি গড়ে ভারত।

এদিকে, ভারতের তৃতীয় দ্রুততম যুব ওয়ানডেতে ১০০০ রানের মাইলফলক পূর্ণ করেছেন বৈভব। এক্ষেত্রে তার লেগেছে ২০ ইনিংস। ভারত অনূর্ধ্ব-১৯ দলের হয়ে সবচেয়ে দ্রুততম হাজারি ক্লাবে প্রবেশের রেকর্ডটি বর্তমানে জাতীয় দলের অধিনায়ক শুভমান গিলের। তিনি ওই কীর্তি গড়েন মাত্র ১৩ ইনিংসে। এ ছাড়া উন্মুক্ত চাঁদ ১৭ ওয়ানডেতে ১০০০ রান করে তালিকায় দুইয়ে অবস্থান করছেন।

আরও পড়ুনঃ   মাদারীপুরে বাসচাপায় নিহত বেড়ে ৭, ঢাকা-বরিশাল মহাসড়কে যানজট

এর আগে চলমান যুব বিশ্বকাপের প্রথম ম্যাচে ভারত মুখোমুখি হয়েছিল যুক্তরাষ্ট্রের। সেই ম্যাচে মাত্র ১০৮ রানের লক্ষ্য দিয়েছিল মার্কিন যুবারা। ছোট লক্ষ্য তাড়ায় নেমেও মাত্র ২ রান করে ফিরেছিলেন বৈভব সূর্যবংশী। যদিও ভারতের জয় পেতে বেশি বেগ পেতে হয়নি। আগের ম্যাচে দ্রুত আউট হওয়ার হতাশা ঝেড়ে আজ বাংলাদেশের বিপক্ষে জ্বলে ওঠেন বৈভব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

রাজশাহীতে ৯ বছরের শিশুকে যৌন হয়রানি, ভ্যানচালককে গণপিটুনি

রাজশাহীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি

রাবি উপাচার্যের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময়

গুজব ও ভুয়া কনটেন্ট ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ : স্বরাষ্ট্রমন্ত্রী

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

নাগরিক সেবার দীর্ঘসূত্রতা ও প্রসাসনিক অব্যবস্থাপনায় অসন্তোষ ভূমি প্রতিমন্ত্রীর

বিজিবি কর্তৃক রাজশাহী’র গোদাগাড়ী সীমান্ত হতে হেরোইন জব্দ

মাঠ-পার্ক পুনরুদ্ধার ও মাদকমুক্তকরণে উদ্যোগ নিয়েছে সরকার : এলজিআরডি মন্ত্রী

বাঘায় ফসলি জমিতে অবৈধ পুকুর খনন, এস্কেভেটর অকেজো ও যন্ত্রাংশ জব্দ

১০

নিয়ামতপুরে শিক্ষার্থীদের সাথে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময়

১১

নৈতিক মনোবল বৃদ্ধির মাধ্যমে পুলিশ বাহিনীকে আরো জনবান্ধব করা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

পুঠিয়ায় অবৈধভাবে ফসলি জমি কাটা রোধে অভিযান, এস্কেভেটর অকেজো

১৩

নিয়ামতপুরে ৪০ লাখ টাকার গাঁজা উদ্ধারসহ গ্রেপ্তার ২

১৪

লালপুরের বিলমাড়ীয়া সরকারি ফুটবল মাঠ নিয়ে নতুন স্বপ্ন

১৫

রাজশাহীতে ডেইরি ফার্মের গাড়িতে ডাকাতির ঘটনায় দুজন গ্রেপ্তার

১৬

রাজশাহীতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৭

ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪

১৮

গন্ধর্বপুর পানি শোধনাগার প্ল্যান্ট পরিদর্শনে স্থানীয় সরকারমন্ত্রী

১৯

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ: চলতি বছরের ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে হজযাত্রী নিবন্ধন

২০

Design & Developed by: BD IT HOST