১১ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকারের বহুমুখী প্রচেষ্টা অব্যহত রয়েছে : ভূমিমন্ত্রী

শুক্রবার (১১ সেপ্টেম্বর) হেয়ার রোডে নিউ গভঃ ডিগ্রী কলেজের ঢাকাস্থ এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী রেজিষ্ট্রেশন কার্যক্রমের উদ্‌বোধন শেষে প্রধান অতিথির বক্তব্য দেন ভূমিমন্ত্রী মো.মিজানুর রহমান মিনু। ছবি : পিআইডি

স্টাফ রিপোর্টার : ভূমিমন্ত্রী মো.মিজানুর রহমান মিনু বলেছেন, রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজ রাজশাহী তথা দেশের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি এমন অনেক কৃতি শিক্ষার্থীর জন্ম দিয়েছে, যারা দেশ ও আন্তর্জাতিক অঙ্গনে মেধার স্বাক্ষর রেখে সুনামের সাথে কাজ করছেন এবং দেশের উন্নয়নে অবদান রাখছেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) হেয়ার রোডে নিউ গভঃ ডিগ্রী কলেজের ঢাকাস্থ এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী রেজিষ্ট্রেশন কার্যক্রমের উদ্‌বোধন শেষে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, নিউ গভঃ ডিগ্রী কলেজের মেধাবী শিক্ষার্থীরা অতীতে এইচএসসি পরীক্ষায় মেধা তালিকায় স্থান অর্জন করে গৌরবোজ্জ্বল ফলাফল করেছেন। তিনি বলেন, দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, ঝরেপড়া রোধ এবং সমাজের পিছিয়ে পড়া ও অর্থনৈতিকভাবে দুর্বল শিক্ষার্থীদের সহায়তায় সরকারের বহুমুখী প্রচেষ্টা অব্যাহত রয়েছে। বিশেষ করে নারী শিক্ষা ও শিক্ষার সার্বিক প্রসারে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সর্বোচ্চ অবদানের কথাও শ্রদ্ধার সাথে স্মরণ করেন তিনি।

আরও পড়ুনঃ   সমস্ত অর্থ পাচারের তদন্ত করা হোক : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমানে কলেজের ৫৮তম বছর চলমান রয়েছে উল্লেখ করে মন্ত্রী আরো বলেন, আগামী দিনে দেশ-বিদেশে অবস্থানরত সকল প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে বড় পরিসরে হীরক জয়ন্তী উৎসব আয়োজনের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। তাছাড়া কলেজের অবকাঠামোগত সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন মন্ত্রী।

এসময় তিনি এ প্রতিষ্ঠানের শুরু থেকে এ পর্যন্ত যেসকল শিক্ষক ও শিক্ষার্থী পরলোকগমন করেছেন তাঁদের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করেন।
নিউ গভঃ ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শিখা সরকারের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়া সংসদ সদস্য ও নিউ গভঃ ডিগ্রী কলেজের এইচএসসি অ্যালামনাই

আরও পড়ুনঃ   আচরণবিধি গেজেট : এক মঞ্চে ইশতেহার ঘোষণা, বিধিমালা লঙ্ঘনে প্রার্থিতা বাতিল

অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, নিউ গভঃ ডিগ্রী কলেজের প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, নিউ গভঃ ডিগ্রী কলেজের এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠান এই বছরের ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।#

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, আটক ৪

বাঘার পদ্মানদী থেকে বিএসএফের হাতে আটক ৫

দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকারের বহুমুখী প্রচেষ্টা অব্যহত রয়েছে : ভূমিমন্ত্রী

পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

রাজশাহীর চারঘাট থেকে সাড়ে পাঁচ কেজি গাঁজা উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীর মুগদা হাসপাতাল পরিদর্শন

ভারতের সঙ্গে শেখ হাসিনার আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

চাঁপাইনবাবগঞ্জে নদীতে পানি বেড়েছে, নিম্নাঞ্চল প্লাবিত

কঙ্গোতে স্কুলে আগুন, ২৪ শিশু নিহত

১০

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১১

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

১২

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

১৩

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

১৪

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

১৫

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

১৬

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

১৭

গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত কাজে হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

১৮

রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

১৯

দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

২০

Design & Developed by: BD IT HOST