১০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

স্টাফ রিপোর্টার, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় অবৈধ ভাবে সার মজুতের বিরুদ্ধে অভিযানে এক ব্যবসায়ীর দোকান ও গোডাউন থেকে ৩২০ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে শিলমাড়িয়া ইউনিয়নের কার্তিকপাড়া বাজারে এই অভিযান চালানো হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার ও ম্যাজিস্ট্রেট লিয়াকত সালমান ও উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকারের নেতৃত্বে কার্তিকপাড়া বাজারে যৌথ অভিযান চালানো হয়। অভিযানের সময় বালাইনাশক বিক্রেতা মো. সাইদুল রহমানের দোকান ও গোডাউনে তল্লাশি চালিয়ে টিএসপি, ডিএপি ও ইউরিয়া সার মিলিয়ে মোট ৩২০ বস্তা সার জব্দ করা হয়।

আরও পড়ুনঃ   ফ্যামিলি কার্ড বাস্তবায়নে কোনো দলীয় সম্পৃক্ততা থাকবে না : অর্থমন্ত্রী

অভিযুক্ত সাইদুল রহমান (৩৮) রাজশাহীর দুর্গাপুর থানার আড়ইল পূর্বপাড়া গ্রামের মৃত ফছির উদ্দীনের ছেলে। অভিযানের খবর পেয়ে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

জব্দ করা সার বর্তমানে পুঠিয়া উপজেলা প্রশাসনের হেফাজতে রয়েছে। অবৈধ ভাবে সার মজুতের অভিযোগে সাইদুল রহমানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আরও পড়ুনঃ   সঠিক নেতৃ্ত্বের অভাবে স্বাধীনতার ৫৫ বছরেও মানুষের প্রত্যাশা পুরন হয়নি- অধ্যাপক মুজিবুর রহমান এমপি

উপজেলা প্রশাসন সূত্রে আরও জানা যায়, সার মজুত ও বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট দফতরগুলির সঙ্গে সমন্বয় করে নজরদারি চালানো হচ্ছে। অভিযানের বিষয়ে উপজেলা প্রশাসন ও কৃষি দফতরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত কাজে হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

১০

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১১

নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১২

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১৩

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

১৪

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

উপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবন

১৮

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST