১০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

এস এম আব্দুর রহমান, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ি, রান্নাঘর ও গোয়ালঘর পুড়ে গেছে। এ সময় গোয়ালে বাঁধা অবস্থায় দগ্ধ হয়ে একটি গরু ও একটি ছাগলের মৃত্যু হয়েছে। আগুন নেভাতে গিয়ে বাড়ির মালিক মো. আমিনুল ইসলামের দুই হাতও আংশিক পুড়ে যায়।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের খোকশা গ্রামে আমিনুল ইসলামের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তিনি মৃত মজলিশের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে হঠাৎ রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন রান্নাঘর থেকে বসতবাড়ি ও গোয়ালঘরে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা বেশি থাকায় গোয়ালে বাঁধা গরু ও ছাগলকে সময়মতো বের করে আনা সম্ভব হয়নি। পরে দগ্ধ হয়ে প্রাণী দুটি মারা যায়।

আরও পড়ুনঃ   পুঠিয়ায় উপজেলা দিবস উদ্যাপন: শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত মেহেদী হাসান

আগুন নেভানোর চেষ্টা করতে গিয়ে বাড়ির মালিক আমিনুল ইসলামের দুই হাত আংশিক পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে বৃহস্পতিবার ক্ষতিগ্রস্ত বাড়িটি পরিদর্শন করেন পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মাহবুবা এবং পুঠিয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু হায়াত মোহা. আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ   ইরানের হুমকি: আঙুল ট্রিগারে, তাৎক্ষণিকভাবে পাল্টা হামলা চালানো হবে

পরিদর্শনকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো হয়। পরিবারের হাতে শুকনা খাবার ও আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

প্রাথমিকভাবে রান্নাঘরের চুলা থেকে অসাবধানতাবশত আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

উপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবন

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

১০

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১১

রাজশাহীর জুয়েলার্সে চুরির ঘটনায় গ্রেফতার ৮, স্বর্ণ ও টাকা উদ্ধার

১২

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

১৩

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১৪

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

১৫

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

১৬

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

১৭

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

১৮

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

১৯

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

২০

Design & Developed by: BD IT HOST