১১ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

বাঘার পদ্মানদী থেকে বিএসএফের হাতে আটক ৫

বাঘার পদ্মানদী থেকে বিএসএফের হাতে আটক ৫

স্টাফ রিপোর্টার, বাঘা : রাজশাহীর বাঘা উপজেলার পাঁচজন ভারতীয় সীমান্তে ঢুকে পড়ায় বিএসএফের হাতে আটক হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গত সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে ভারতের বাংলাবাজার এলাকা থেকে পাট কিনে নৌকায় বাংলাদেশে ফেরার পথে তারা সীমান্ত অতিক্রম করে ভুল করে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়লে ভারতীয় বিএসএফ তাদের আটক করে নিয়ে যায় বলে পরিবারের দাবি।

আটককৃতরা হলেন,বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর মধ্যপাড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে কলেজছাত্র মোশাররফ হোসেন (২৬), ইয়ানজের আলীর ছেলে সাহাবুল আলী (৪০), শাহাজাহান প্রামাণিকের ছেলে বাবর আলী (৪০), সামাদ মন্ডলের ছেলে নৌকার মাঝি সাইফুল ইসলাম (৪৬) ও জামাল মন্ডলের ছেলে নৌকার মাঝি আশাদুল ইসলাম (৩৮)। তাদের মধ্যে তিনজন পাট ব্যবসায়ী এবং দুজন নৌকার মাঝি।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ভারতের সীমান্তবর্তী বাংলাবাজার এলাকা থেকে পাট কিনে নৌকাযোগে নিজ এলাকায় ফিরছিলেন তারা। নদীতে স্রোতের বিপরীতে নৌকা চালানোর সময় ভুল করে নৌকাটি ভারতীয় সীমান্তে ঢুকে পড়ে। এসময় বিএসএফ পাটবোঝাই নৌকাসহ তাদের আটক করে নিয়ে যায় বলে পরিবারের সদস্যরা জানান।

আরও পড়ুনঃ   রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি : স্বাস্থ্যমন্ত্রী

খবর পেয়ে পরিবারের লোকজন আলাইপুর বিওপি ক্যাম্পে যোগাযোগ করেন। পরে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়। বৈঠকে বিএসএফের পক্ষ থেকে তাদের উদ্ধারে ঊর্ধ্বতন পর্যায়ে যোগাযোগের কথা জানানো হয় বলে পরিবার সূত্রে জানা গেছে।

আটক ব্যক্তিদের পরিবারের দাবি, ঘটনার পাঁচ দিন পেরিয়ে গেলেও তারা কোথায় এবং কী অবস্থায় রয়েছেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদকে জানানো হয়েছে বলেও জানান স্বজনরা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) আটকদের বাড়িতে গিয়ে দােখা যায়, স্বজনদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

কলেজছাত্র মোশাররফের বাবা গোলাম মোস্তফা বলেন, অভাবের সংসারে লেখাপড়ার পাশাপাশি ছেলে পাটের ব্যবসা করত। এবার দুজন পার্টনারের সঙ্গে পাট কেনাবেচা করছিল।

নৌকার মাঝি আশাদুল ইসলামের মেয়ে বৈশাখী কান্নাজড়িত কণ্ঠে এই প্রতিবেদককে বলেন, আমার বাবাকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। বাবা ছাড়া আমাদের সংসার চালানোর মতো আর কেউ নেই।

আটক বাবর আলীর স্ত্রী হেলেনা বলেন, আমার স্বামী বর্তমানে কোথায়, কি অবস্থায় ও কেমন আছে! এটা জানতে পারলেও কিছুটা শান্তি পেতাম। আশাদুল ইসলামের ভাই সাহারুল ইসলাম জানান, বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে তারা জানতে পেরেছেন যে ভুল করে ভারতীয় সীমান্তে ঢুকে পড়ায় পাটবোঝাই নৌকাসহ পাঁচজনকে আটক করা হয়েছে।

আরও পড়ুনঃ   হয় সমঝোতা, নয়তো ফের ‘মিডনাইট হ্যামার’, ইরানকে হুঁশিয়ারি ট্রাম্পের

স্থানীয়রা জানান, আটক পাঁচজনই এলাকায় পাট ব্যবসা ও নৌকা চালানোর সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য চোরাচালানের সাথে জড়িত থাকার কোন অভিযোগ নেই।

পাকুড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফকরুল হাসান বাবলু বলেন, এরা গরিব মানুষ। ভুল করে সীমান্তে চলে গেছে। দ্রুত তাদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করার দাবি করেন তিনি।

আলাইপুর বিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার মাকসুদুর রহমান জানান, বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক হয়েছে। তিনি বলেন, পতাকা বৈঠক হয়েছে, কিন্তু ওপার থেকে ফেরত না দিলে আমরা কী করব। তিনি আরও জানান, নৌকাটি ভুল করে ভারতীয় সীমান্তের প্রায় আড়াই কিলোমিটার ভেতরে চলে গিয়েছিল।

বিজিবির মিডিয়া সেলের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলেও এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তকী ফয়সাল তালুকদার বলেন, এবিষয়ে আলাইপুর বিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার এর সাথে কথা হয়েছে। অতিশিঘ্রয় বিএসএফ ও বিজিবির মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, আটক ৪

বাঘার পদ্মানদী থেকে বিএসএফের হাতে আটক ৫

দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকারের বহুমুখী প্রচেষ্টা অব্যহত রয়েছে : ভূমিমন্ত্রী

পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

রাজশাহীর চারঘাট থেকে সাড়ে পাঁচ কেজি গাঁজা উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীর মুগদা হাসপাতাল পরিদর্শন

ভারতের সঙ্গে শেখ হাসিনার আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

চাঁপাইনবাবগঞ্জে নদীতে পানি বেড়েছে, নিম্নাঞ্চল প্লাবিত

কঙ্গোতে স্কুলে আগুন, ২৪ শিশু নিহত

১০

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১১

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

১২

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

১৩

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

১৪

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

১৫

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

১৬

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

১৭

গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত কাজে হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

১৮

রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

১৯

দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

২০

Design & Developed by: BD IT HOST