১১ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার আপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর শিরোইল কলোনি স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬’। শিরোইল কলোনি যুব সমাজের আয়োজনে শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিনব্যাপী এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের ফাইনালে এসএম ট্রেডিং চ্যাম্পিয়ন এবং আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদ রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছে। বিকেলে টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার আপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার খেলাধুলাকে পেশা হিসেবে গ্রহণের সুযোগ সৃষ্টি করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। খেলাধুলার উন্নয়নের মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখা সম্ভব। রাজশাহীর ক্রীড়া ক্ষেত্রে উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। নগরীর বিভিন্ন ওয়ার্ডে খেলার মাঠের উন্নয়ন ও ফুটসাল নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যার মাধ্যমে তরুণদের খেলাধুলার সুযোগ আরও বৃদ্ধি পাবে।

আরও পড়ুনঃ   আরাফাত রহমান কোকো স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

এ সময় রাসিক প্রশাসক বলেন, আগামীকাল ১২ সেপ্টেম্বর দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ বাস্তবায়নের অংশ হিসেবে তিন মাসব্যাপী কর্মসূচির শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এ উপলক্ষ্যে নগর ভবনের গ্রিন প্লাজায় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে রাসিক প্রশাসক বলেন, নিজ নিজ বাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে এবং কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণ করতে হবে। ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশনের পাশাপাশি নগরবাসীকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চন্দ্রিমা থানা বিএনপির সদস্য সচিব মনিরুল ইসলাম জনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৯ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার ও শাহমখদুম থানা বিএনপির সাবেক সভাপতি মনিরুজ্জামান শরীফ, চন্দ্রিমা থানা বিএনপির আহ্বায়ক ফাইজুল হক ফাহি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রঞ্জু, শিরোইল কলোনি উচ্চ বিদ্যালয় ও কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি এবং চন্দ্রিমা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান আলী, যুগ্ম আহ্বায়ক রুমন শরীফ; ১৯ নম্বর ওয়ার্ড দক্ষিণ বিএনপির আহ্বায়ক আক্তার হোসেন, ১৯ নম্বর ওয়ার্ড উত্তর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান বাবলু, ১৯ নম্বর ওয়ার্ড দক্ষিণ বিএনপির সদস্য সচিব রজব আলী, বিশিষ্ট সমাজসেবক খাজা তারেক সিজার, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও ক্রীড়া অনুরাগী সাইহান নাজমুস সাদাত, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কাদের উৎসব, চন্দ্রিমা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এরশাদ আলী এবং সমাজসেবক জনাব ওয়াসিম খান।

আরও পড়ুনঃ   ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি থাকবে : প্রেস সচিব

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, আটক ৪

বাঘার পদ্মানদী থেকে বিএসএফের হাতে আটক ৫

দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকারের বহুমুখী প্রচেষ্টা অব্যহত রয়েছে : ভূমিমন্ত্রী

পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

রাজশাহীর চারঘাট থেকে সাড়ে পাঁচ কেজি গাঁজা উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীর মুগদা হাসপাতাল পরিদর্শন

ভারতের সঙ্গে শেখ হাসিনার আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

চাঁপাইনবাবগঞ্জে নদীতে পানি বেড়েছে, নিম্নাঞ্চল প্লাবিত

কঙ্গোতে স্কুলে আগুন, ২৪ শিশু নিহত

১০

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১১

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

১২

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

১৩

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

১৪

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

১৫

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

১৬

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

১৭

গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত কাজে হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

১৮

রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

১৯

দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

২০

Design & Developed by: BD IT HOST