৭ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

আমিই বিশ্বের সেরা ফুটবলার, এটা নিয়ে আলোচনার প্রয়োজন নেই : এমবাপে

অনলাইন ডেস্ক : লিওনেল মেসি নাকি ক্রিশ্চিয়ানো রোনালদো কে সেরা ফুটবলার? এই বিতর্ক বহু বছরের। মাঝে নেইমার জুনিয়রকেও কেউ কেউ এই তুলনায় টেনেছেন। তবে এই বিতর্কের সমাপ্ত না হলেও মেসিকেই বেশিরভাগ মানুষ এগিয়ে রাখেন। এবার কোনো বিতর্ক ছাড়াই কিলিয়ান এমবাপে বললেন তিনিই বর্তমান সময়ের সেরা ফুটবলার।

নিজের সামর্থ্য নিয়েও এমবাপের আত্মবিশ্বাসে ঘাটতি নেই। তিনি বলেন, ‘আমি সব সময়ই মনে করি, আমিই বিশ্বের সেরা খেলোয়াড়। তবে সবার নিজস্ব মত আছে। মানুষ হয়তো ভিন্নভাবে ভাবতে পারে। এটা নিয়ে আমাদের আলোচনা করার প্রয়োজন আছে বলে মনে করি না।’

আরও পড়ুনঃ   চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি রিভলবারসহ কার্তুজ উদ্ধার

গত মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে ৪৪ ম্যাচে ৪২ গোল করেছেন ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড। ব্যক্তিগত পারফরম্যান্সে দুর্দান্ত সময় কাটালেও দলীয়ভাবে মৌসুমটি অবশ্য ট্রফিশূন্য কেটেছে। এরপর বিশ্বকাপে ফ্রান্সের হয়ে ১০ গোল করে জিতেছেন গোল্ডেন বুট। বিশ্বকাপ ক্যারিয়ারে তার মোট গোল এখন ২২, যা এই প্রতিযোগিতার ইতিহাসে সর্বোচ্চ। তবে ফ্রান্সকে শেষ পর্যন্ত সন্তুষ্ট থাকতে হয়েছে চতুর্থ স্থান নিয়ে।

এই পারফরম্যান্সই এবার ব্যালন ডি’অরের আলোচনায় এমবাপেকে আরও জোরালোভাবে সামনে এনেছে। এমবাপে নিজেও মনে করেন, রিয়াল মাদ্রিদের খেলোয়াড় হওয়ার কারণে এই পুরস্কারের সঙ্গে তার নাম জড়িয়ে যাওয়া স্বাভাবিক।

আরও পড়ুনঃ   নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

তিনি বলেন, ‘আপনি যখন রিয়াল মাদ্রিদের হয়ে খেলবেন, তখন মানুষ আপনাকে এই পুরস্কারের সঙ্গে যুক্ত করবে। কারণ রিয়াল মাদ্রিদ বিশ্বের সেরা ক্লাব। অনেকেই আমাকে এবং ব্যালন ডি’অর নিয়ে কথা বলছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় আমি ইতিহাস গড়েছি। হয়তো এবার এটার জন্য ভালো একটি বছর হতে পারে। তবে মানুষ তাদের নিজেদের বিবেচনা অনুযায়ী ভোট দেবে।’

ব্যালন ডি’অরের মঞ্চে এমবাপের সেরা অবস্থান এখন পর্যন্ত তৃতীয়। ২০২৩ সালে পিএসজির খেলোয়াড় থাকাকালে এই অবস্থানে উঠেছিলেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেখাপড়ার পাশাপাশি ছাত্রসমাজকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ইসলাম ও মাদ্রাসা নিয়ে ফেসবুকে কটূক্তিপূর্ণ পোস্ট, চারঘাটে শিক্ষক আটক

নারীর ক্ষমতায়ন নিশ্চিতে বিএনপি কাজ করছে :রিজভী

রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা আবারও দেখার অভিযোগ

পলাতক আসামিদের দেশে ফেরাতে সরকার কোনো গাফিলতি করবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

গণতন্ত্র বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে : রাষ্ট্রপতি

প্রথম নির্মিত সিনেমা ১০ উৎসবে, চমকে দিলেন বাঙালি এই অভিনেত্রী

ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে : প্রধানমন্ত্রী

হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল বিপ্লবী গার্ড

১০

ইয়েমেনের কারাগারে সৌদির হামলায় নিহত ১৭

১১

গোদাগাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাল্যবিয়ে বন্ধ, ৩৫ হাজার টাকা জরিমানা

১২

পুঠিয়ায় মাদকবিরোধী অভিযান, ৩ জনের কারাদণ্ড

১৩

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

১৪

নগরীতে পবা থানা এলাকায় চুরি যাওয়া ভ্যান ৭২ ঘণ্টার মধ্যে উদ্ধার

১৫

বাগমারার ইউএনও সেলিম আহমেদের বিদায় সংবর্ধনা

১৬

বাগমারার ঝিকরায় ৭ কিলোমিটার খাল পুনঃখনন, ভাগ্য খুলল কৃষকদের

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

১৮

রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবিতে মানববন্ধন

১৯

রাজশাহীতে সারের সংকট নেই : বিভাগীয় কমিশনার

২০

Design & Developed by: BD IT HOST