১২ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

শনিবার (১২ সেপ্টেম্বর) থেকে রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী এই উদ্ভাবনী মেলার আয়োজন করেছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।

স্টাফ রিপোর্টার : ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ অংশগ্রহণ করছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীদের টিম। শনিবার (১২ সেপ্টেম্বর) থেকে রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী এই উদ্ভাবনী মেলার আয়োজন করেছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। এদিকে শিক্ষার্থীদের উৎসাহ দিতে মেলার উদ্বোধনীতে উপস্থিত হন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। এসময় তিনি শিক্ষার্থীদের স্টল পরিদর্শন করেন।

‘ইনোভেট টু মার্কেট’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ মেলার মূল লক্ষ্য দেশের বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, উদ্ভাবক, শিল্পখাত, বিনিয়োগকারী ও সংশ্লিষ্ট অংশীজনদের একই প্ল্যাটফর্মে নিয়ে এসে গবেষণা ও উদ্ভাবনকে বাস্তব প্রয়োগ এবং বাজারজাতকরণের সঙ্গে সম্পৃক্ত করা। এর মাধ্যমে তরুণ উদ্ভাবকদের সৃজনশীল ধারণাকে বাজারমুখী করার পাশাপাশি দেশের অর্থনৈতিক ও প্রযুক্তিগত উন্নয়নে কার্যকরভাবে কাজে লাগানোর সুযোগ সৃষ্টি হবে।

আরও পড়ুনঃ   প্রেমের টানে সিরাজগঞ্জে চীনা যুবক

এবারের মেলায় রুয়েটের শিক্ষার্থীদের মোট ৭টি টিম দুইটি স্টলে (৬৮ ও ৬৯ নম্বর স্টল) উদ্ভাবনী ধারণা ও প্রকল্প প্রদর্শনের জন্য অংশগ্রহণ করছে। টিমসমূহের তত্ত্বাবধানে রয়েছেন রুয়েটের ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার ও সহকারী পরিচালক আবু ইসমাইল সিদ্দিকী।

জাতীয় পর্যায়ের এ আয়োজনে রুয়েটের শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবন, প্রযুক্তি ও গবেষণাভিত্তিক কার্যক্রমকে বৃহত্তর পরিসরে তুলে ধরবে। একই সঙ্গে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, সমস্যা সমাধানের সক্ষমতা এবং প্রযুক্তিনির্ভর উদ্যোগকে শিল্প ও বিনিয়োগ খাতের সঙ্গে সংযুক্ত করার সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

মেলায় রুয়েটের শিক্ষার্থীদের উদ্ভাবিত বিভিন্ন প্রযুক্তি ও প্রকল্পের প্রোটোটাইপ এবং পোস্টার প্রদর্শন করা হবে। দর্শনার্থী, গবেষক, শিল্পোদ্যোক্তা, বিনিয়োগকারী এবং সংশ্লিষ্ট অংশীজনরা রুয়েটের শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প সম্পর্কে সরাসরি ধারণা লাভের সুযোগ পাবেন।

আরও পড়ুনঃ   জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচারের তথ্য দিলে সর্বোচ্চ ১ লাখ টাকা পুরস্কার

রুয়েটের শিক্ষার্থীদের এ অংশগ্রহণ তাদের উদ্ভাবনী দক্ষতা বিকাশের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে গবেষণা, উদ্ভাবন, উদ্যোক্তা সৃষ্টি এবং শিল্প-একাডেমিয়া সংযোগ আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

তিন দিনব্যাপী আয়োজিত এই মেলায় দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, ব্যাংক, করপোরেট প্রতিষ্ঠান ও অন্যান্য প্রযুক্তি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনের পাশাপাশি মেলায় বিভিন্ন প্লেনারি ও প্যারালাল সেশন, গোলটেবিল বৈঠক এবং সংলাপ অনুষ্ঠিত হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

রাজশাহীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাচ্ছেন ১ লাখ ১০ হাজার ৩৬৪ জন কৃষক

১০

বিক্ষোভের মুখে যারা পালিয়ে যায় তারা আবার ফিরে এসে কখনো রাজনীতি করতে পারে না : এমপি বাবুল

১১

রাসিকের ফগার স্প্রে ও বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

১২

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর, রাসিকের বর্ণাঢ্য র‌্যালি

১৩

নিজের স্থান নিজেই পরিষ্কার করার মানসিকতা গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

১৪

যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১৫

আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী

১৬

অরেঞ্জ গাউনে মুগ্ধ করলেন সাফা কবির

১৭

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন, যাচ্ছেন না তারেক রহমান

১৮

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

১৯

পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, আটক ৪

২০

Design & Developed by: BD IT HOST