১২ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

রাসিকের ফগার স্প্রে ও বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

শনিবার ১২টায় রাজশাহী সরকারি মহিলা কলেজ ছাত্রীনিবাসে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম ও ফগার স্প্রে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

স্টাফ রিপোর্টার : দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ বাস্তবায়নে তিন মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে ফগার স্প্রে এবং বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শনিবার ১২টায় রাজশাহী সরকারি মহিলা কলেজ ছাত্রীনিবাসে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম ও ফগার স্প্রে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য দেন রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. ইউসুফ আলী।

এদিকে মহানগরীর সোনাদিঘি মোড় সহ বিভিন্ন এলাকায় জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেন রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন এবং রাজশাহী বিভাগীয় কমিশনার মোঃ ইউসুফ আলী।

আরও পড়ুনঃ   সাড়ে ১৫ বছরের কালো মেঘের ছায়া এখনও কাটেনি: শফিকুর রহমান

এ সময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. রেজাউল আলম সরকার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাঃ সবুর আলী, রাসিকের প্রধান নির্বাহী কর্মকতা মো. রেজাউল করিম, সচিব সোহেল রানা, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফ.এ.এম আঞ্জুমান আরা বেগম, মহানগর ছাত্রদলের আহবায়ক লিমন উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ   দল বা ধর্মের ভিত্তিতে জাতিকে আর বিভক্ত হতে দেবনা : ডা. শফিকুর রহমান

এ সময় রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, ডেঙ্গু পরিস্থিতি সফলভাবে মোকাবিলা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে সারাদেশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়নে আমরা যথাযথভাবে কাজ করে যাচ্ছি। তিন মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। ডেঙ্গুমুক্ত মহানগরী গড়তে নগরবাসীর সহযোগিতা কামনা করছি। সকলের সহযোগিতায় আমরা ডেঙ্গুমুক্ত নগরী গড়বো ইনশাল্লাহ।

এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, পরিচ্ছন্নকর্মীরা, বিডি ক্লিনের সদস্যবৃন্দ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাসিকের ফগার স্প্রে ও বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর, রাসিকের বর্ণাঢ্য র‌্যালি

নিজের স্থান নিজেই পরিষ্কার করার মানসিকতা গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী

অরেঞ্জ গাউনে মুগ্ধ করলেন সাফা কবির

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন, যাচ্ছেন না তারেক রহমান

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, আটক ৪

বাঘার পদ্মানদী থেকে বিএসএফের হাতে আটক ৫

১০

দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকারের বহুমুখী প্রচেষ্টা অব্যহত রয়েছে : ভূমিমন্ত্রী

১১

পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

১২

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

১৩

রাজশাহীর চারঘাট থেকে সাড়ে পাঁচ কেজি গাঁজা উদ্ধার

১৪

স্বাস্থ্যমন্ত্রীর মুগদা হাসপাতাল পরিদর্শন

১৫

ভারতের সঙ্গে শেখ হাসিনার আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

১৬

চাঁপাইনবাবগঞ্জে নদীতে পানি বেড়েছে, নিম্নাঞ্চল প্লাবিত

১৭

কঙ্গোতে স্কুলে আগুন, ২৪ শিশু নিহত

১৮

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৯

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

২০

Design & Developed by: BD IT HOST