১২ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে শনিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

স্টাফ রিপোর্টার, বাগমারা : রাজশাহীর বাগমারায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। ‘ডেঙ্গু প্রতিরোধে সচেতন হোন, সুস্থ থাকুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে শনিবার (১২ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

শনিবার সকাল ৯টায় উপজেলা পরিষদ হলরুমে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপির সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হন বাগমারা উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, ইমাম, সংবাদকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর উদ্বোধন করা হয়।

আরও পড়ুনঃ   মাহফিলে পুলিশ, পালালেন তাহেরী

আলোচনা সভায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়, প্রতিটি নাগরিককে নিজ নিজ বাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। বিশেষ করে কোথাও যাতে পানি জমে এডিস মশার প্রজনন ক্ষেত্র তৈরি না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।

কর্মসূচিতে জানানো হয়, ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমকে নিয়মিত ও কার্যকর করতে প্রতি শনিবার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে। এ কাজে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করা হবে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সহযোগিতা করছে ভবানীগঞ্জ পৌরসভা।

আরও পড়ুনঃ   নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে গ্রেপ্তার ১

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্নার সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শংকর কে বিশ্বাস, বাগমারা প্রেসক্লাবের সভাপতি রাশেদুল হক ফিরোজ, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১০

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১১

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

১২

রাজশাহীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

১৩

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাচ্ছেন ১ লাখ ১০ হাজার ৩৬৪ জন কৃষক

১৪

বিক্ষোভের মুখে যারা পালিয়ে যায় তারা আবার ফিরে এসে কখনো রাজনীতি করতে পারে না : এমপি বাবুল

১৫

রাসিকের ফগার স্প্রে ও বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

১৬

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর, রাসিকের বর্ণাঢ্য র‌্যালি

১৭

নিজের স্থান নিজেই পরিষ্কার করার মানসিকতা গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

১৮

যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১৯

আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST