
স্টাফ রিপোর্টার : “ডেঙ্গু প্রতিরোধে সচেতন হোন, সুস্থ থাকুন” প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা পুলিশ, শনিবার (১২ সেপ্টেম্বর) রাজশাহীর আয়োজনে পুলিশ লাইন্স, রাজশাহীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আশিক সাঈদ। কর্মসূচির অংশ হিসেবে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। পরে ডিআইজি নিজে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন।
ডিআইজি বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংসের মাধ্যমে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। এ বিষয়ে সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলার পুলিশ সুপার মো.মামুন অর রশিদ।
এ সময় রাজশাহী জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST