১৫ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

খুরুশকুলে পালপাড়া বাজার সড়ক যেন মরণফাঁদ, আড়াই মাসেই বেহালদশা

মোঃ নুরুন্নবী, কক্সবাজার : কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের পালপাড়া বাজার পুরাতন পরিষদ থেকে হামজার ডেইল হয়ে চেরাংগর পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি সংস্কারের মাত্র আড়াই মাসের মধ্যেই আবারও বেহাল হয়ে পড়েছে। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত, ভাঙন ও খানাখন্দের সৃষ্টি হওয়ায় প্রতিদিন চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা।

স্থানীয়দের অভিযোগ, প্রায় আড়াই মাস আগে সড়কটির সংস্কারকাজ শেষ করা হলেও এক মাস না যেতেই বিভিন্ন স্থানে ভাঙন দেখা দেয়। বর্তমানে অনেক জায়গায় পিচ ও নির্মাণসামগ্রী উঠে গিয়ে সড়কের বিভিন্ন অংশ আগের অবস্থায় ফিরে গেছে।

এ বিষয়ে খুরুশকুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন বলেন, “রাস্তাটি প্রায় ২০ হাজার মানুষের চলাচলের গুরুত্বপূর্ণ যোগাযোগপথ। শিক্ষার্থী ও অসুস্থ রোগীসহ প্রতিদিন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই সড়ক দিয়ে কক্সবাজার শহরে যাতায়াত করেন। কিন্তু সংস্কারের দুই মাস না পেরোতেই রাস্তাটি অকেজো হয়ে পড়ছে। এখনো পর্যন্ত সরকারি কোনো কর্মকর্তা কিংবা এলজিইডির সংশ্লিষ্ট কর্মকর্তারা এসে সড়কটি পরিদর্শন করেননি। আমরা দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানাচ্ছি।”

আরও পড়ুনঃ   রাজশাহীতে আ.লীগের অফিস গুঁড়িয়ে দিলেন বিক্ষোভকারীরা

খুরুশকুল ইউনিয়নের ইউপি সদস্য স্বপন মেম্বার জানান, “সড়কটির বেহাল অবস্থার বিষয়ে কক্সবাজার সদর উপজেলা এলজিইডির প্রকৌশলীকে অবগত করা হয়েছে। তারা দ্রুত কাজ শুরু করার কথা জানিয়েছিলেন। কিন্তু প্রায় দেড় মাস হয়ে গেলেও এখনো পর্যন্ত তাদের কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি।”

এলাকাবাসী জানান, পালপাড়া বাজার, হামজার ডেইল ও চেরাংগর এলাকার মানুষের যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম এই সড়ক। প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ ও ছোট-বড় যানবাহন এ পথ দিয়ে চলাচল করে। শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী, রোগী ও সাধারণ পথচারীদের জন্য সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সড়কের বর্তমান পরিস্থিতিতে যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে। বিভিন্ন স্থানে সৃষ্টি হওয়া গর্ত এতটাই গভীর যে সামান্য অসতর্কতায় দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। বিশেষ করে রাতে এ সড়কে চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

মাত্র আড়াই মাস আগে সংস্কার করা একটি গুরুত্বপূর্ণ সড়ক এত অল্প সময়ের মধ্যে কেন বেহাল হয়ে পড়ল—এ নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। তাদের দাবি, সংস্কারকাজে ব্যবহৃত নির্মাণসামগ্রীর গুণগত মান, কাজের মান এবং সংস্কারকাজ যথাযথভাবে তদারকি করা হয়েছিল কি না—এসব বিষয় খতিয়ে দেখা প্রয়োজন।
স্থানীয়দের অভিযোগ, জনগণের অর্থ ব্যয়ে সংস্কার করা একটি সড়ক যদি কয়েক মাসের মধ্যেই নষ্ট হয়ে যায়, তাহলে এর কারণ অনুসন্ধান করে দায় নির্ধারণ করা জরুরি। পাশাপাশি ভবিষ্যতে যাতে নিম্নমানের কাজের কারণে জনগণকে বারবার দুর্ভোগে পড়তে না হয়, সে বিষয়েও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

আরও পড়ুনঃ   বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

এলাকাবাসীর দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সড়কটি সরেজমিনে পরিদর্শন করে বর্তমান পরিস্থিতি পর্যালোচনা ও প্রয়োজনীয় তদন্ত করুক। একই সঙ্গে জরুরি ভিত্তিতে টেকসইভাবে সংস্কার করে সড়কটি নিরাপদ ও চলাচলের উপযোগী করার আহ্বান জানিয়েছেন তারা।

ভুক্তভোগীদের প্রশ্ন—আড়াই মাসেই যদি সংস্কার করা সড়কের এমন বেহাল দশা হয়, তাহলে নির্মাণকাজের মানের দায় নেবে কে?

এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন পালপাড়া বাজার, হামজার ডেইল ও চেরাংগর এলাকার হাজারো মানুষ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুরুশকুলে পালপাড়া বাজার সড়ক যেন মরণফাঁদ, আড়াই মাসেই বেহালদশা

জয়পুরহাটে যাত্রীছাউনি নেই, প্রকৃতির সঙ্গে লড়াই করে ট্রেনের অপেক্ষা

নিয়ামতপুরে টাস্কফোর্স অভিযানে ৪ মাদকসেবিকে দণ্ড প্রদান

পুলিশ স্টাফ কলেজের পরিচালনা বোর্ডের ২১তম সভা অনুষ্ঠিত

স্থানীয় সরকার নির্বাচন অংশগ্রহণমূলক ও প্রতিযোগিতামূলক হবে : জাহেদ উর রহমান

ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা বিষয়ে রাসিকের মতবিনিময় সভা

সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: ফরম নিলেন মির্জা ফখরুলের ভাই

হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬

১০

পবায় বিনা মূল্যে ৮৩ হাজার ৫০০ টিকা, স্বস্তিতে প্রান্তিক খামারিরা

১১

রাজশাহীতে তাজা লাইভ বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

১২

ওয়ান কার্ড হতে পারে জনবান্ধব সেবার একক সমাধান : জনপ্রশাসন উপদেষ্টা

১৩

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করলেন স্বাস্থ্যমন্ত্রী

১৪

ডেঙ্গু প্রতিরোধে শুধু পরিকল্পনা নয়, প্রয়োজন কার্যকর পদক্ষেপ : এলজিআরডি মন্ত্রী

১৫

তেলের মজুত ফুরিয়ে যাওয়ার শঙ্কায় সৌদি, বিশ্বের জন্য বড় বিপদের ঝুঁকি

১৬

ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের নিরামিষ আপ্যায়ন ঘিরে তুমুল বিতর্ক

১৭

এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা, ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরে আসিফ মাহমুদ

১৮

রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত

১৯

নগরীতে হানি ট্র্যাপের মাধ্যমে অর্থ আদায়, নারীসহ গ্রেপ্তার ৪

২০

Design & Developed by: BD IT HOST