২৫ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে নারীসহ ২ মাদক ব্যবসায়ী ও ২ মাদকসেবীকে গ্রেফতার

অভিযানে গ্রেফতারকৃত নারীসহ ২ মাদক ব্যবসায়ী ও ২ মাদকসেবী। ছবি- আরএমপি

স্টাফ রিপোর্টার : নগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের পৃথক অভিযানে নারীসহ ২ মাদক ব্যবসায়ী ও ২ মাদকসেবীকে গ্রেফতার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ১২ টার দিকে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিম রাজপাড়া থানার লক্ষীপুর আইডি বাগান এলাকায় অভিযান চালিয়ে একই গ্রামের মৃত আরশেদের মেয়ে ও মো. আশিকের স্ত্রী মোসা. সুর্বণা (২৫)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। সেইসাথে মাদক বিক্রির নগদ ৫ হাজার ২০ টাকা জব্দ করা হয়।

আরও পড়ুনঃ   কৃষক দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

এছাড়াও বিশেষ মাদকবিরোধী টিম ২৪ সেপ্টেম্বর রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে হাসিব মাহমুদ ওরফে বিশাল (২৩)-এর বসতবাড়িতে অভিযান চালিয়ে বিশালকে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সেইসাথে মাদক বিক্রির নগদ ১ হাজার ১৪০ টাকা জব্দ করা হয়।

অন্যদিকে বিশেষ মাদকবিরোধী টিম ২৪ সেপ্টেম্বর সন্ধ্যা আনুমানিক ৭ টার দিকে কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে বোয়ালিয়া থানার উপশহর ০২ নম্বর সেক্টর এলাকার মৃত মতিউর রহমানের ছেলে নিয়াজ মোর্শেদ রাব্বি (৩৪) এবং আব্দুর রহমানের ছেলে হোসেন প্রামানিক (৩৪)-কে গাঁজা সেবন করে নেশাগ্রস্ত অবস্থায় গ্রেপ্তার করে। পরে বিভাগীয় পুলিশ হাসপাতাল, রাজশাহীতে তাদের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হলে চিকিৎসকের মতামতের ভিত্তিতে তাদের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।

আরও পড়ুনঃ   নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে স্বর্ণের বারসহ ২ চোরাচালানকারী গ্রেফতার

১

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে নারীসহ ২ মাদক ব্যবসায়ী ও ২ মাদকসেবীকে গ্রেফতার

২

চারঘাটে ৩৬০ বোতল ভারতীয় মনোড্রিলসহ আটক ১

৩

গ্যাস সরবরাহ স্বাভাবিক হচ্ছে : পেট্রোবাংলা

৪

সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার ধাক্কা, নিহত ২

৫

নিয়ামতপুরে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যু

৬

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

৭

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

৮

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

৯

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

১০

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

১১

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

১২

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

১৩

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

১৪

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

১৫

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৬

অবৈধ যান, ঝরছে প্রাণ

১৭

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১৮

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১৯

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

২০

Design & Developed by: BD IT HOST