২৪ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় ভবানীগঞ্জ পৌরসভা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

স্টাফ রিপোর্টার, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার আগামীর উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও নগর অবকাঠামোর সুষ্ঠু ব্যবস্থাপনা নিয়ে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় ভবানীগঞ্জ পৌরসভা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (IUGIP)-এর আওতায় ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান (MP) প্রণয়নের লক্ষ্যে এ পরামর্শ সভার আয়োজন করা হয়।

সভায় ভবানীগঞ্জ পৌরসভার বর্তমান অবস্থা, নাগরিক সুযোগ-সুবিধা, সড়ক যোগাযোগ, ড্রেনেজ ব্যবস্থা, পানি নিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা, শিক্ষা ও সামাজিক অবকাঠামোসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি ভবিষ্যতে পৌর এলাকার পরিকল্পিত সম্প্রসারণ ও নাগরিক সেবার মানোন্নয়নে কী ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন, সে বিষয়ে অংশগ্রহণকারীরা মতামত ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ   বিজিবির বাধার মুখে ২০ জনকে ফিরিয়ে নিলো বিএসএফ

অংশগ্রহণকারীরা বলেন, ভবানীগঞ্জ পৌরসভার ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবভিত্তিক ও জনবান্ধব করতে হলে স্থানীয় বাসিন্দাদের চাহিদা ও মতামতকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে সড়ক, ড্রেনেজ, পানি নিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা ও অন্যান্য নাগরিক সুবিধা নিশ্চিত করা গেলে পৌর এলাকার উন্নয়ন আরও গতিশীল হবে।

অনুষ্ঠানে পৌরসভার উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত তুলে ধরেন IUGIP প্রকল্পের ডেপুটি টিম লিডার শামাউন আল নূর।

সভায় ভবানীগঞ্জ পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান জানান, স্থানীয় পর্যায়ের মতামত ও পরামর্শকে গুরুত্ব দিয়ে ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়ন করা হবে। এ পরিকল্পনার মাধ্যমে পৌরসভার আগামী দিনের উন্নয়ন কর্মকাণ্ডকে আরও সুপরিকল্পিত ও টেকসই করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ   নগরভবনে ইশরাকের সভা, নামের পাশে ‘মাননীয় মেয়র’

এত উপস্থিত ছিলেন প্রশাসকের কার্য সম্পাদনে সহায়তা কমিটির সদস্য শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, সমাজসেবা অফিসার মতিউর রহমান, ভবানীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আব্দুর রাজ্জাক, পৌরসভার সহকারী প্রকৌশলী লিটন মিয়া ও হিসাবরক্ষক মকলেছুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এছাড়াও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের সুধীজন, ইমাম, গণমাধ্যমকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা সভায় অংশ নেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

অবৈধ যান, ঝরছে প্রাণ

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১০

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১১

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১২

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

১৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

১৪

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

১৫

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

১৭

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

১৮

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

১৯

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

২০

Design & Developed by: BD IT HOST