২০ জুন ২০২৬
অনলাইন সংস্করণ

বিজিবির বাধার মুখে ২০ জনকে ফিরিয়ে নিলো বিএসএফ

শনিবার ভোরে শিবগঞ্জ চৌকা সীমান্তের ১৭৭/২-এস পিলার এলাকা দিয়ে ২০ জনকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। ছবি : সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে পুশইনের ঘটনায় বিজিবি ও স্থানীয় জনতার বাধার মুখে তাদেরকে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শনিবার (২০ জুন) দুপুর সোয়া ১২টায় বিষয়টি নিশ্চিত করেছেন ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।

তিনি বলেন, আজ (শনিবার) ভোরে শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তের ১৭৭/২-এস পিলার এলাকা দিয়ে ২০ জনকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। পরে স্থানীয় জনতাকে সঙ্গে নিয়ে তাদের প্রতিহত করা হয়। পরে সকাল ৯টার দিকে প্রথম দফায় কোম্পানি কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয় এবং বেলা ১১টা ৫০ মিনিটের দিকে তাদেরকে ফিরিয়ে নেয় বিএসএফ। দুপুর ১২টার দিকে দ্বিতীয় দফায় কোম্পানি কমান্ডার পর্যায়ে বৈঠক চলছে। এ ছাড়া, বর্তমানে সীমান্ত এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আরও পড়ুনঃ   Grilled Peach & Honey Recipe

প্রসঙ্গত, শনিবার ভোরে বিএসএফের পুশইনের চেষ্টা সীমান্তবাসী ও বিজিবির তীব্র বাধার মুখে ভেস্তে যায়। অনুপ্রবেশের চেষ্টাকারীদের মধ্যে ৫ জন পুরুষ, ১১ জন নারী এবং ৪ জন শিশু রয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুনঃ   নির্বাচনে অংশ নেওয়ার ইঙ্গিত দিলেন সারজিস

স্থানীয় বাসিন্দা ও বিজিবি সূত্র নিশ্চিত করেছে, সকালে চৌকা সীমান্ত এলাকা দিয়ে একদল মানুষকে জোর করে বাংলাদেশের অভ্যন্তরে পাঠানোর চেষ্টা চালায় বিএসএফ। বিষয়টি টের পেয়ে বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাধা দেয়। এ সময় সীমান্ত এলাকার সাধারণ মানুষও বিজিবির সঙ্গে যোগ দিয়ে অনুপ্রবেশ প্রতিরোধে শামিল হন। সবার এমন শক্ত ও সম্মিলিত অবস্থানের কারণে অনুপ্রবেশকারীরা বাংলাদেশের ভেতরে ঢুকতে পারেনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোল দিয়ে সাড়ে ৮ মাস পর ভারত থেকে এল কাঁচামরিচ

হিমাগারে আলু সংরক্ষণে প্রতি কেজি ভাড়া সর্বোচ্চ ৪ টাকা নির্ধারণের দাবি চাষি-ব্যবসায়ীদের

বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান সবসময় শান্তির পক্ষে : প্রধানমন্ত্রী

সাংবাদিকের ওপর হামলা স্বাধীন সাংবাদিকতার ওপর আঘাত : আব্দুল আউয়াল

জুলাই অভ্যুত্থানের অর্জন, বর্জন ও বিসর্জন

দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, দেশবাসীর কাছে দোয়া চাইলেন

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত অন্তত ৭

ট্রাম্পকে কেন ইরান যুদ্ধ থেকে পিছু হটার আহ্বান জানাচ্ছে সৌদি?

রাজশাহীতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অনুদানের অর্থ বিতরণ

রুয়েট কর্মকর্তা ও কর্মচারীদের অফিস ব্যবস্থাপনা প্রশিক্ষণ

১০

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

১১

রুয়েটে নাটোর জেলা সমিতির নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত

১২

যাত্রীবেশে ফেন্সিডিল বহনকালে গ্রেফতার ১

১৩

নওগাঁয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ গ্রেফতার ১

১৪

অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

১৫

ড্রেনের আর্বজনা অপসারণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

১৬

আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

১৭

নগরীর বোয়ালিয়া থানায় বৃক্ষ রোপণ করলেন ওসি মাছুমা মুস্তারী

১৮

রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

১৯

গ্রিসে মাঝ আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষ

২০

Design & Developed by: BD IT HOST