২৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : পবা উপজেলার বড়গাছীতে বড়গাছী কৃষক ঐক্য সংগঠন, বড়গাছী নারী উন্নয়ন সংগঠন, গ্রীন কোয়ালিশন ও বারসিকের যৌথ আয়োজনে বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) দিনব্যাপী বড়গাছী ইউনিয়নের বড়গাছি গ্রামের বিভিন্ন রাস্তার পাশে খোলা জায়গায় স্থানীয় যুবকদের উদ্বুদ্ধ করতে, পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় তাল বীজ ও দেবদারু বীজ রোপণ ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে।

ক্যাম্পেইনের আয়োজকরা জানান, তালগাছ বাংলাদেশের গ্রামীণ পরিবেশ ও প্রাণবৈচিত্র্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। তালগাছ মাটির ক্ষয় রোধে ভূমিকা রাখে, পরিবেশকে শীতল রাখতে সহায়তা করে এবং পাখিসহ বিভিন্ন প্রাণীর আবাসস্থল হিসেবে কাজ করে। পাশাপাশি তাল থেকে খাদ্য ও বিভিন্ন উপকরণ পাওয়া যায়। তাই তালগাছের সংখ্যা বাড়ানোর মাধ্যমে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।

এ সময় গ্রীন কোয়ালিশন ও বারসিকের প্রতিনিধিনৃন্দ, স্থানীয় জনগণ, কৃষক, যুবসমাজ ও পরিবেশপ্রেমীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

আরও পড়ুনঃ   সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় সিরাপসহ গ্রেফতার ১

পবা উপজেলার গ্রীন কোয়ালিশনের সভাপতি মোসা: রহিমা বেগম বলেন, “তালগাছ আমাদের গ্রামীণ জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত। আগের তুলনায় এখন অনেক জায়গায় তালগাছ কমে যাচ্ছে। তাই নতুন করে তাল বীজ রোপণ করা হলে ভবিষ্যতে অনেক তালগাছ গড়ে উঠবে এবং আমাদের পরিবেশ আরও সুন্দর ও সবুজ হবে।”

বড়গাছী কৃষক ঐক্য সংগঠনের সভাপতি মো: আব্দুল জাব্বার বলেন, “তাল বীজ রোপণ শুধু একটি গাছ লাগানোর কাজ নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ পরিবেশ তৈরির উদ্যোগ। রাস্তার পাশে ও অনাবাদি জায়গায় পরিকল্পিতভাবে তাল বীজ রোপণ করলে একদিকে পরিবেশ রক্ষা হবে, অন্যদিকে ভবিষ্যতে তাল থেকে মানুষ উপকার পাবে। এ ধরনের উদ্যোগে সবাইকে এগিয়ে আসতে হবে।”

কৃষক মো: রাইহান আলী জুয়েল বলেন, “জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও প্রাণবৈচিত্র্য সংরক্ষণে তালগাছ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাল বীজ রোপণ ক্যাম্পেইনের মাধ্যমে মানুষকে গাছ লাগানোর পাশাপাশি গাছের পরিচর্যা ও সংরক্ষণে সচেতন করা হচ্ছে। শুধু বীজ রোপণ করলেই হবে না, নিয়মিত পরিচর্যার মাধ্যমে প্রতিটি বীজকে বড় গাছে পরিণত করার দায়িত্বও আমাদের নিতে হবে।”

আরও পড়ুনঃ   বাংলাদেশের বিরুদ্ধে জাতীয় ও আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র চলছে: দুলু

বারসিক প্রোগ্রাম অফিসার তৌহিদুল ইসলাম বলেন, “ পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে বারসিক বরেন্দ্র অঞ্চলে ১০ লক্ষ বীজ ও চারা রোপনের কর্মসূচী পরিচালনা করছে, তারই অংশ হিসেবে আজ বড়গাছিতে ১০০০টি তাল বীজ, ২০০০টি দেবদারু বীজ বপন করা হয়।”

তিনি আরও বলেন, তাল বীজ বপনের পাশাপাশি স্থানীয় জনগণের মধ্যে তালগাছের পরিবেশগত, অর্থনৈতিক ও সামাজিক গুরুত্ব তুলে ধরা হচ্ছে। এবং এ ধরনের পরিবেশবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে।”

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১০

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১১

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১২

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৩

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৪

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৫

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

১৬

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৭

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

১৮

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১৯

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

২০

Design & Developed by: BD IT HOST