২২ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নেতৃত্ব দেন রাজশাহী জেলার সাবেক ছাত্রদলের সভাপতি ও জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম টুটুল।

স্টাফ রিপোর্টার, বাগমারা : দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের অভিযোগের প্রতিবাদে রাজশাহীর বাগমারায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও ভবানীগঞ্জ পৌর যুবদল। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। একই ধরনের কর্মসূচির খবর দেশের বিভিন্ন স্থান থেকেও এসেছে।

বাগমারা উপজেলা ও ভবানীগঞ্জ পৌর যুবদলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়। এ সময় নেতাকর্মীরা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা ও সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

আরও পড়ুনঃ   ‘সচেতন নাগরিক হিসেবে ভোট দিয়েছি’

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নেতৃত্ব দেন রাজশাহী জেলার সাবেক ছাত্রদলের সভাপতি ও জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম টুটুল। প্রধান বক্তা ছিলেন জেলা যুবদলের অন্যতম যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন।
ভবানীগঞ্জ পৌর বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক আব্দুল মালেক কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

বাগমারা উপজেলা যুবদলের সদ্য সাবেক আহ্বায়ক আব্দুল মালেক মানিকের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের সদ্য সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেনের সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ   রাজশাহী সীমান্তে ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ

সমাবেশে বক্তারা বলেন, দেশের শান্তিপূর্ণ পরিবেশ ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পরিকল্পিতভাবে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে জনজীবনে অস্থিরতা তৈরির যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে রাজনৈতিকভাবে সচেতন থাকার আহ্বান জানান তারা।

এ সময় বাগমারা উপজেলা ও ভবানীগঞ্জ পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১০

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১১

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১২

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৩

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৪

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৫

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৬

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৭

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৮

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

১৯

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

২০

Design & Developed by: BD IT HOST