২২ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

জামিল হাসান, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও-বোদা মহাসড়কের মনসুর আলী পেট্রোল পাম্প এলাকায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে হাবিবা আক্তার (১৮) নামের এক তরুণী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার চালকসহ ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৫৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাবিবা আক্তার ঠাকুরগাঁওয়ের ভূল্লী থানার দেবীপুর ইউনিয়নের খলিশা খুড়ি গ্রামের হারুন রশীদের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে মনসুর আলী পেট্রোল পাম্প এলাকায় ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান।

আরও পড়ুনঃ   বাঘায় অটোভ্যানের ধাক্কায় শিশু নিহত

হাসপাতালে চিকিৎসাধীন আহত ব্যক্তিরা হলেন—পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী-ঝলঝলি এলাকার মো. সোহাগ (২৫), ঠাকুরগাঁওয়ের ভূল্লী এলাকার শাহীনা বেগম (৩৮), মাইশা (১৩), জান্নাত বেগম (১১), মেরী বেগম (২৬) ও নাজমা বেগম (৭০)।

আহত সোহাগ অটোরিকশার চালক। তাঁর অবস্থা গুরুতর হওয়ায় ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হন। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়।

আরও পড়ুনঃ   অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াডে ভারত-শ্রীলঙ্কা ও চীনের ক্রিকেটার

ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় নিহত ও আহতদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। দুর্ঘটনার কারণও খতিয়ে দেখা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১০

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

১১

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

১২

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

১৩

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

১৪

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

১৫

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

১৬

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১৭

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১৮

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১৯

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

২০

Design & Developed by: BD IT HOST