২১ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

অনলাইন ডেস্ক : চন্দ্রমুখী-বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় চরিত্র। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘দেবদাস’ উপন্যাসের অন্যতম চরিত্র এটি। বিভিন্ন সময়ে উপন্যাসটি উঠে এসেছে পর্দায়। তাতে চন্দ্রমুখী হয়েছেন অনেক বিখ্যাত অভিনেত্রী।

এবার চরিত্রটি পর্দায় ফুটিয়ে তুলবেন কৌশানি মুখার্জি। ভারতের পশ্চিমবঙ্গের নির্মাতা সৃজিত মুখার্জির নতুন সিনেমা ‘এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র’তে এই চরিত্রে হাজির হবেন তিনি। খবরটি নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই।

সৃজিত বলেন, “চন্দ্রমুখী নামটার মধ্যেই স্পষ্ট, চাঁদপানা মুখ। আর হ্যাঁ, ‘কিলবিল সোসাইটি’তে কাজ করার পর কৌশানির সঙ্গে বন্ধুত্ব হয়ে গেছে। ওকে আমি বলতে পারি, ‘এটা করে দে তো’। আর অতিথি চরিত্রের জন্য স্পেশাল কাস্টিং দরকার, যার মধ্যে বিশেষ আবেদন থাকবে।”

আরও পড়ুনঃ   নিজেকে বাবা দিবসের ‘শুভেচ্ছা’ জানালেন পরীমণি

সৃজিতের কথায় স্পষ্ট, সিনেমায় কৌশানি তথা চন্দ্রমুখীকে অতিথি চরিত্রে দেখা যাবে। এতে যে গানে পারফর্ম করছেন কৌশানি, সেটি গেয়েছেন শ্রেয়া ঘোষাল। এর আগে সঞ্জয় লীলা বানসালির ‘দেবদাস’-এও গেয়েছিলেন শ্রেয়া।

জানা গেছে, শরৎচন্দ্রের সাহিত্য, তার জীবনকাল এবং সেই সময়ের অস্থির সামাজিক ও রাজনৈতিক বাস্তবতার ওপর ভিত্তি করে নির্মিত হচ্ছে ‘এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র’। এর নাম ভূমিকায় আছেন টোটা রায়চৌধুরী। আরো আছেন আবির চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তীর মতো প্রথম সারির তারকারা। এই সিনেমার মাধ্যমে প্রথমবার সংগীত পরিচালনাও করছেন সৃজিত মুখার্জি। সিনেমাটি মুক্তি পাবে দুর্গাপূজায়।

আরও পড়ুনঃ   সাংবাদিকতার পাশাপাশি মানবসেবায় অগ্রণী ভূমিকায় হেলাল উদ্দীন

প্রসঙ্গত, বিভিন্ন সময়ে চন্দ্রমুখী চরিত্রটি পর্দায় ফুটিয়ে তুলেছেন চন্দ্রাবতী দেবী, বৈজয়ন্তীমালা, সুপ্রিয়া দেবী, মাধুরী দীক্ষিত, ওয়ামিকা গাব্বি প্রমুখ। তাদের সঙ্গে এবার যুক্ত হলো কৌশানির নাম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST