২২ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন নিমতলা ঘোষমাহাল এলাকা হতে ধর্ষণ মামলার এজাহারনামীয় ১ নং আসামী মোঃ রাহাদুরজ্জামান নয়ন’কে মামলার রুজুর ১২ ঘন্টার মধ্যে বিশেষ অভিযানে গ্রেফতার করেছে এসআরবি-৫ রাজশাহী।

এজাহার পর্যালোচনায় দেখা যায় যে, বাদী মোছাঃ ঝর্না বেগম (৪০) থানায় হাজির হয়ে মোঃ রাহাদুরজ্জামান নয়ন (৩৮) সহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি জানায়, বাদীর মেয়ের সাথে ১নং বিবাদী মোঃ রাহাদুরজ্জামান নয়নের পূর্বে প্রেমের সম্পর্ক ছিল। পরবর্তীতে ভিকটিমের অন্যত্র বিবাহ ও তালাকের পর এফিডেভিট করার কথা বলে ১নং বিবাদী গত ১৫/০৭/২০২৬ খ্রি. তারিখে ভিকটিমকে রাজপাড়া থানাধীন বিলসিমলায় তার বাসায় নিয়ে যায় এবং রাত হতে পরদিন ভোর পর্যন্ত একাধিকবার ধর্ষণ করে মর্মে অভিযোগ করা হয়। পরবর্তীতে ১৯/০৯/২০২৬ খ্রি. তারিখে ভিকটিমকে দাশপুকুর মুজিবরের মোড়স্থ ভাড়া বাসায় ডেকে নিয়ে ২ ও ৩নং বিবাদীর সহযোগিতায় ১নং বিবাদী জোরপূর্বক নেশাজাতীয় দ্রব্য খাওয়ালে ভিকটিম অসুস্থ হয়ে পড়ে। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও পরবর্তীতে খ্রীস্টিয়ান মিশন হাসপাতালে চিকিৎসা নেয়ার পর গত ২০/০৯/২০২৬ খ্রি. তারিখে ভিকটিমকে পুনরায় উক্ত ভাড়া বাসায় নিয়ে গিয়ে ২ ও ৩নং বিবাদীর সহযোগিতায় ১নং বিবাদী ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করে মর্মে বাদী অভিযোগ করেন। বাদীর অভিযোগের প্রেক্ষিতে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার মামলানং-২৬, তাং-২১/০৯/২০২৬ ইং, ধারা২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১)/৩০ তৎসহ ২২৩/৩২৮ পেনাল কোড রুজু হয়।

আরও পড়ুনঃ   ২৪ দিন ওসি শূণ্য যশোরের বেনাপোল পোর্ট থানায়, তদন্ত ওসি নেই ৭ বছর

এরই ধারাবাহিকতায় সদর কোম্পানী, এসআরবি-৫, রাজশাহী একটি চৌকশ অপারেশন দল কর্তৃক ২২ সেপ্টেম্বর ২০২৬ ইং সময় ০২.০৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতেরাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন নিমতলা ঘোষমাহাল
এলাকায় অপারেশন পরিচালনা করে ধর্ষণ মামলার এজাহারনামীয় ১ নং আসামী মোঃ রাহাদুরজ্জামান নয়ন (৩৮) কে, পিতা-মোঃ আব্দুর রশিদ রেন্টু, সাং-নতুন বিলসিমলা (হোল্ডিং-১২৩), থানা-রাজপাড়া, মহানগর রাজশাহী’কে মামলা রুজুর ১২ ঘন্টার মধ্যে গ্রেফতার করে।

আরও পড়ুনঃ   পুঠিয়ায় তেল নেওয়া নিয়ে বিশৃঙ্খলা করায়, ছাত্রদল নেতা দিলেন মুসলেকা

প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত গ্রেফতারকৃত আসামিকে উক্ত ধর্ষণ সংক্রান্ত জিজ্ঞাসাবাদ করলে সে মামলার ঘটনার সত্যত স্বীকার করে।

গ্রেফতার কৃত আসামীকে রাজশাহী নগরীর রাজপাড়া থানায় জিডিমূলে হস্তান্তর করা হয়েছে ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১০

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১১

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১২

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

১৩

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

১৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৫

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

১৬

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

১৭

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

১৮

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

১৯

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

২০

Design & Developed by: BD IT HOST