২২ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, বাঘা : বাঘা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এই সভা অনুষ্ঠিত হয়। বাঘা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফির সভাপতিত্বে সভায় বছরের প্রাপ্তি ও প্রত্যাশা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায়, কমিটি দায়িত্ব গ্রহণের পর এক বছরের কার্যক্রম, সাফল্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। জীবিত মুক্তিযোদ্ধাদের মধ্যে ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করে বক্তব্য দেন সভাপতি ।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাঘা প্রেসক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা।

আরও পড়ুনঃ   দুর্ঘটনায় এসআই ছেলে নিহত হওয়ার খবরে বাবার মৃত্যু

তিনি বলেন, “জাতির গর্বিত সন্তান হিসেবে আপনাদের দায়িত্ব এখনো শেষ হয়ে যায়নি। চাওয়া-পাওয়ার ঊর্ধ্বে থেকে সমাজের সেবক হিসেবে কাজ করতে পারলে আপনাদের সম্মান ও মর্যাদা আরও বৃদ্ধি পাবে।” আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী, বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ইমাজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা ইনছার আলী, বীর মুক্তিযোদ্ধা বেসার আলী, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ লালু, বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শফিকুল আলম, বীর মুক্তিযোদ্ধা আরজেদ আলী, বীর মুক্তিযোদ্ধা শুকচান আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, বীর মুক্তিযোদ্ধা দেসের আলী, বীর মুক্তিযোদ্ধা আজিজ গাজী, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান ও বীর মুক্তিযোদ্ধা লাল চাঁন ফকির প্রমুখ।

আরও পড়ুনঃ   দূর্গাপুরে ধর্ষণ মামলার প্রধান আসামী আকাশ গ্রেফতার

এ সময় পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১০

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১১

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১২

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৩

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৪

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৫

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৬

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৭

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৮

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

১৯

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

২০

Design & Developed by: BD IT HOST