স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলার চারঘাট থানা এলাকা হতে ২০০ বোতল ফেয়ারডিলসহ মোঃ শরিফুল ইসলাম (৪৫)’কে গ্রেফতার করেছে সিপিএসসি, এসআরবি-৫, রাজশাহী।
সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি জানায়, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ৮ঃ ৪০ ঘটিকায় রাজশাহী জেলার চারঘাট থানাধীন সারদা ট্রাফিক মোড় এলাকা দিয়ে অবৈধ মাদকদ্রব্য সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়েযাচ্ছে বলে গোপন সংবাদের মাধমে জানা যায়। উক্ত সংবাদের ভিত্তিতে সকাল ০৮৪০ ঘটিকার সময় রাজশাহী ক্যাডেট কলেজ গামী সারদা ট্রাফিক মোড়ের উত্তর পার্শ্বে মেসার্স সাফাত এন্টারপ্রাইজ এর সমানে পাঁকা রাস্তার উপর অস্থায়ী চেকপোস্ট করাকালীন সময়ে যাত্রীবিহীন অটোগাড়ি চেকপোষ্টে আসার পর চেক করা হলে গাড়ি চালকের পায়ের কাছে একটি প্ল্যাষ্টিকের বস্তা দেখে সন্দেহ করা হয়।
পরবর্তীতে উক্ত বস্তা তল্লাশী করলে বস্তার ভিতরে সাদা পলিথিনের থাকা ২০০ পিচ ফেয়ারডিল পাওয়া যায়। এ সময় তার হেফাজতে থাকা অবৈধ মাদকদ্রব্য ২০০ বোতল ফেয়ারডিলসহ আসামী ১। মোঃ শরিফুল ইসলাম (৪৫), পিতা: মোঃ আবুল হাশেম, সাংঃ আলাইপুর, থানা-চারঘাট, জেলা-রাজশাহী’কে গ্রেফতার করতঃ নিরপেক্ষ সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ করা হয় এবং জব্দকৃত আলামত ফেয়ারডিল-২০০ বোতল ও অটো-রিক্সা ১টি এবং মুঠোফোন ১ টি উদ্ধার করে।
উক্ত মাদক কারবারীকে বিরুদ্ধে রাজশাহী চারঘাটথানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST