১৭ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

দুই বাসের সংঘর্ষে পুলিশ কর্মকর্তাসহ নিহত ৩

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক পুলিশ কর্মকর্তাসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। বুধবার (১৭ জুলাই) বিকেল ৫টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার চুমুরদি ইউনিয়নের সদরদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মাদারীপুর আদালতের উপপরিদর্শক (এসআই) জাফর আলী খান (৫৮) ও মাদারীপুর শহরের বাসিন্দা নূর মোহাম্মদ সরদারের ছেলে পান্নু সরদার (৫৮)। নিহত অন্যজনের পরিচয় জানা যায়নি। পুলিশ কর্মকর্তা জাফর আলী খান মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়পাশা গ্রামের বাসিন্দা।

আরও পড়ুনঃ   যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

ভাঙ্গা হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিকেলে মাদারীপুর শহর থেকে ঢাকা-বরিশাল মহাসড়ক দিয়ে ফরিদপুর শহরের উদ্দেশ্যে ছেড়ে আসে মিনিবাস শাহ জালাল। অন্যদিকে একই মহাসড়ক ধরে ঢাকা থেকে বরিশালের দিকে যাচ্ছিল বিআরটিসির একটি যাত্রীবাহী বাস। ঘটনাস্থলে এলে বাস দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনজন নিহত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক(এসআই) এমএ নোমান বলেন, আহত ১৫ জনের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছে। বাকিদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ   জেলার শ্রেষ্ঠ কলেজ প্রধান নির্বাচিত বানেশ্বর সরকারি কলেজ অধ্যক্ষ

তিনি বলেন, এ দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়ক ২০ মিনিটের মতো যান চলাচল বন্ধ ছিল। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আহতদের উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST