১৪ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

জেলার শ্রেষ্ঠ কলেজ প্রধান নির্বাচিত বানেশ্বর সরকারি কলেজ অধ্যক্ষ

বানেশ্বর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ শওকত আলী।

স্টাফ রিপোর্টার, পুঠিয়া : জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ শওকত আলী শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান (কলেজ) হিসেবে উপজেলা ও জেলা পর্যায়ে মনোনীত হয়েছেন। অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ শওকত আলী উপজেলা ও জেলা পর্যায়ে “শ্রেষ্ঠ অধ্যক্ষ” হিসেবে নির্বাচিত হওয়ায় কলেজে বইছে আনন্দের বন্যা।

শিক্ষাক্ষেত্রে তাঁর অনন্য অবদান, প্রশাসনিক দক্ষতা, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি স্বরূপ তাঁকে এ সম্মাননা দেওয়া হয়। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত মানদণ্ড অনুসারে উপজেলা ও জেলা পর্যায়ের যাচাই-বাছাই শেষে তিনি শ্রেষ্ঠ কলেজপ্রধান হিসেবে নির্বাচিত হন। প্রফেসর ড. মোঃ শওকত আলী দায়িত্ব গ্রহণের পর থেকে কলেজের সার্বিক পরিবেশে ইতিবাচক পরিবর্তন এনেছেন। নিয়মিত পাঠদান, শিক্ষক ও শিক্ষার্থীদের শৃঙ্খলা রক্ষা, সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ এবং ফলাফলে ধারাবাহিক উন্নতির মাধ্যমে কলেজটি ইতোমধ্যেই স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।

আরও পড়ুনঃ   মায়ের সামনে বাসচাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু

এ প্রসঙ্গে অধ্যক্ষ ড. শওকত আলী বলেন, “আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। এটি আমার ২৮ বছরের কর্মজীবনের সবচেয়ে বড় অর্জন। উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনের পর এখন আমার লক্ষ্য বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ হওয়া।” তিনি আরও বলেন, “আমার রয়েছে দেশি-বিদেশি ৭টি প্রশিক্ষণের সার্টিফিকেট, যা অন্যদের চেয়ে আমাকে এগিয়ে রাখবে বলে বিশ্বাস করি। ইনশাআল্লাহ বিভাগীয় পর্যায়েও আমি সফল হব।”

আরও পড়ুনঃ   সায়েন্সল্যাবে অবরোধ

শিক্ষা উন্নয়নে অধ্যক্ষের এই অসাধারণ অবদান ভবিষ্যতের শিক্ষক-প্রশাসকদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলেও মনে করছেন শিক্ষাবিদরা। উক্ত অর্জন পুঠিয়ার শিক্ষা অঙ্গনে গৌরবজনক একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। স্থানীয় শিক্ষানুরাগী, শিক্ষক সমাজ এবং শিক্ষার্থীদের মাঝে এ খবরে আনন্দ ও গর্বের অনুভূতি ছড়িয়ে পড়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST