১৪ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

সায়েন্সল্যাবে অবরোধ

অধ্যাদেশ দাবিতে সায়েন্স ল্যাব অবরোধ সাত কলেজের। ছবি : সংগৃহীত

অনলাইন ডেস্ক : প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে ঢাকা কলেজ ক্যাম্পাস থেকে একটি মিছিল নিয়ে এসে তারা সড়ক অবরোধ কর্মসূচি শুরু করেন।

এতে সায়েন্স ল্যাব, নিউমার্কেট, আজিমপুর ও ধানমন্ডিসংলগ্ন এলাকায় যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।

অবরোধের ফলে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। অফিসগামী মানুষ, শিক্ষার্থী, রোগীবাহী যানবাহনসহ সাধারণ পথচারীরা চরম ভোগান্তিতে পড়েন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ঘটনাস্থলে অবস্থান নিতে দেখা গেলেও শিক্ষার্থীদের কর্মসূচিতে কোনো ধরনের বাধা দেওয়া হয়নি।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) অনুষ্ঠিতব্য উপদেষ্টা পরিষদের সভায় ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন, ২০২৫’-এর হালনাগাদ খসড়ার অনুমোদন দিতে হবে। একই সঙ্গে রাষ্ট্রপতির পক্ষ থেকে চূড়ান্ত অধ্যাদেশ জারি করতে হবে। দাবি পূরণ না হলে আগামী দিনগুলোতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

আরও পড়ুনঃ   রাত ১১টার মধ্যে জাকসু নির্বাচনের ফল ঘোষণার আশা নির্বাচন কমিশনের

শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, সাত কলেজের সমন্বয়ে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন, ২০২৫’-এর খসড়া গত বছরের ২৪ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। পরে শিক্ষক, শিক্ষার্থী ও অন্যান্য সংশ্লিষ্ট স্টেকহোল্ডারের সঙ্গে একাধিক দফা পরামর্শ সভা অনুষ্ঠিত হয় এবং সেই আলোচনার ভিত্তিতে খসড়াটি হালনাগাদ করা হয়।

তাদের অভিযোগ, গত ৭ ও ৮ ডিসেম্বর শিক্ষা ভবনের সামনে টানা অবস্থান কর্মসূচি চলাকালে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে জানুয়ারির প্রথম সপ্তাহেই অধ্যাদেশ জারির আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু আশ্বাস অনুযায়ী কোনো কার্যকর পদক্ষেপ দৃশ্যমান না হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও হতাশা বাড়ছে। এ পরিস্থিতিতে বাধ্য হয়েই তারা রাজপথে নামতে বাধ্য হয়েছেন বলে জানান আন্দোলনকারীরা।

এক শিক্ষার্থী প্রতিনিধি বলেন, অধ্যাদেশ ছাড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া কার্যত স্থবির হয়ে আছে। প্রশাসনিক সিদ্ধান্তে বিলম্ব হলে আমাদের একাডেমিক ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে।

আরও পড়ুনঃ   ১৫ পুলিশ হত্যা মামলায় সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস কারাগারে

এদিকে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত অনুমোদনের বিষয়ে ইতোমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রশাসনিক উৎকর্ষ নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের যৌক্তিক দাবি পূরণের লক্ষ্যেই এই অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরবর্তী ধাপে দ্রুততম সময়ের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগের নীতিগত সম্মতি গ্রহণ এবং লেজিসলেটিভ বিভাগের ভেটিং সম্পন্ন করা হবে। এসব প্রক্রিয়া শেষ করে অধ্যাদেশটি উপদেষ্টা পরিষদের চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

শিক্ষার্থীরা আশা প্রকাশ করে বলেন, সরকার দ্রুত প্রতিশ্রুতি বাস্তবায়ন করলে আন্দোলন প্রত্যাহার করা হবে। তবে নির্ধারিত সময়ের মধ্যে দৃশ্যমান অগ্রগতি না হলে কর্মসূচি আরও বিস্তৃত করার প্রস্তুতিও রয়েছে বলে জানান তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে বিশেষ মাদকবিরোধী টিম কর্তৃক ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

নগরীতে বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে গ্রেপ্তার ৩

হামাসের অস্ত্র সমর্পণ ও গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের শর্তে চুক্তি সই

বাংলাদেশে বিভেদ-বিভাজনের কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না: তথ্যমন্ত্রী

বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত ইউরোপের ৫৫ দেশের

দুর্গাপুরে কুখ্যাত মাদকব্যবসায়ী আলামিনসহ গ্রেফতার ২

আধুনিক যাত্রী ছাউনি ও গণশৌচাগার নির্মাণের দাবিতে স্মারকলিপি

বাগমারায় শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সহায়তা সামগ্রী বিতরণ করলেন জেলা প্রশাসক

১০

বাগমারায় স্বনির্ভর বীর মুক্তিযোদ্ধা কল্যাণ সংস্থার উদ্বোধন করলেন জেলা প্রশাসক

১১

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদকসেবী গ্রেপ্তার

১২

নগরীতে মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৩

বেলপুকুরে ধর্ষণ চেষ্টা মামলার আসামি গ্রেফতার

১৪

অ্যাস্টার হসপিটালের ইন্ডিয়া পেশেন্ট এসিস্ট্যান্স সেন্টার রাজশাহী’র শুভ উদ্বোধন

১৫

রাজশাহীতে ৯৩৭ পিস ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার

১৬

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

১৮

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

১৯

সমুদ্র বন্দর সমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত

২০

Design & Developed by: BD IT HOST