১৪ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

ভারতের সঙ্গে ৪-৪ গোলে ড্র করল বাংলাদেশ

অনলাইন ডেস্ক : প্রথমবারের মতো ফুটসাল আয়োজন করছে সাফ। আজ পুরুষ টুর্নামেন্টের উদ্বোধনী দিনে বাংলাদেশের ম্যাচ ছিল ভারতের বিপক্ষে। থাইল্যান্ডের ব্যাংকক অনুষ্ঠিত সেই ম্যাচটি ৪-৪ গোল ব্যবধানে ড্র হয়।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে ভারত খুবই আলোচিত। ক্রিকেটার মুস্তাফিজুর রহমান ভারতের আইপিএলে খেলতে পারেননি। এরপরই বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে যাবে না বলে জানিয়ে দেয় আইসিসিকে। বাংলাদেশ-ভারত ক্রিকেটের এমন পরিস্থিতির মধ্যেই আজ থাইল্যান্ডে ফুটসালে দুই দল মুখোমুখি হয়েছিল। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটি শেষ পর্যন্ত দুই দলই পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে।

প্রথমার্ধে বাংলাদেশ দুবার লিড নেয়। ম্যাচের নবম মিনিটে মঈন আহমেদের গোলে বাংলাদেশ ম্যাচে প্রথমবার এগিয়ে যায়। বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। তিন মিনিট পরেই সমতায় ফেরে ভারত।

আরও পড়ুনঃ   গোদাগাড়ীতে বিয়ের প্রলোভনে আদিবাসী তরুণীকে ধর্ষণ,অভিযুক্ত গ্রেপ্তার

১৬তম মিনিটের মাথায় আবারও এগিয়ে যায় বাংলাদেশ। দলের দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন অধিনায়ক রাহবার খান। তবে বিরতিতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে ভারত গোল করলে স্কোরলাইনে ২-২ সমতা আসে।

দ্বিতীয়ার্ধে ঘটে উল্টো ঘটনা। ভারত দুবার লিড নেয়। বাংলাদেশ সমতা আনে। ম্যাচের ২৭তম মিনিটে প্রথমবার এগিয়ে যায় ভারত। চার মিনিট পর বাংলাদেশকে সমতায় ফেরান মঈন আহমেদ। ভারতের গোলরক্ষকের পায়ের ফাঁক দিয়ে বল জালে করেন নিজের দ্বিতীয় গোলটি।

ম্যাচের ৩৬তম মিনিটে ভারত গোল করলে পরাজয়ের শঙ্কা জাগে বাংলাদেশের। তবে পরের মিনিটেই ভারতের ডিফেন্ডারের পা থেকে বল ছুটলে বাংলাদেশের অধিনায়ক রাহবার খান দারুণ দক্ষতায় কেড়ে নিয়ে জোরালো শটে গোল করেন। এতে বাংলাদেশ আবার সমতা পায়।

আরও পড়ুনঃ   রাজশাহী-৫ আসনে মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী জুলফার নাইমের পক্ষে মনোনয়ন সংগ্রহ

ম্যাচের শেষ তিন মিনিটে দুদলই গোলের সুযোগ মিস করেছে। বাংলাদেশের গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেনি ভারত। আবার বাংলাদেশের ফরোয়ার্ডের নেয়া শট গোলরক্ষক পরাস্ত হলেও পোস্টের গা ঘেষে বের হওয়ায় ম্যাচ জেতা হয়নি বাংলাদেশের।

সাবিনা-মাসুরারা রাহবারদের সমর্থন দিয়েছেন গ্যালারি থেকে। আগামীকাল নারী সাফ ফুটসালে বাংলাদেশ মুখোমুখি হবে ভারতের। দুই টুর্নামেন্টেই সাফের ছয়টি দেশ অংশগ্রহণ করছে। পাঁচ ম্যাচ শেষে সর্বোচ্চ পয়েন্টধারী দল চ্যাম্পিয়ন হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবিতে সংঘর্ষ-উত্তেজনায় অস্থির ক্যাম্পাস

হারানো ৫০টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল পুলিশ

স্বাস্থ্য ব্যবস্থাপনা ও জনমিতিক লভ্যাংশ অর্জন

হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

১০

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

১১

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

১২

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

১৩

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১৪

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১৫

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১৬

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১৭

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৮

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৯

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

২০

Design & Developed by: BD IT HOST