২০ জুলাই ২০২৬
অনলাইন সংস্করণ

আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক : আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা জিতল স্পেন। ১০৬ মিনিটে গোলটি করেন ফেরান টোরেস। তার একমাত্র গোলে লিড ধরে রেখে শেষ পর্যন্ত শিরোপার দেখা পেল লা রোজারা।

রোববার (১৯ জুলাই) বাংলাদেশ সময় রাতে নিউ ইয়র্কের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচ নির্ধারিত সময়ে গোলশূন্য ছিল। স্পেন একের পর আক্রমণ চালালেও দেয়াল হয়ে সব ঠেকিয়ে দেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। তবে যোগ করা সময়ে এনজো ফার্নান্দেজের লাল কার্ড আর্জেন্টিনাকে বড় বিপদে ফেলে।

অতিরিক্ত সময়ে মাঠে নেমে ১০ জনের আর্জেন্টিনার রক্ষণভাগে আক্রমণ অব্যাহত রাখে স্পেন। ৯৩ মিনিটে দারুণ সুযোগ পায় নিকো উইলিয়ামস। কিন্তু তার হেড ডান দিকে ঝাঁপিয়ে অসাধারণ দক্ষতায় ঠেকিয়ে দেন এমিলিয়ানো।

আরও পড়ুনঃ   হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে ফিরিয়ে দিলেন পুলিশ

তবে ৯৬ মিনিটে এমিলিয়ানোকে পরাস্ত করে বল জালে পাঠিয়ে দেন উইলিয়ামস। কিন্তু মিকেল মেরিনোর ফাউলের কারণে গোলটি বাতিল করেন রেফারি

১০৩ মিনিটে গোলের সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন মেরিনো। বাম প্রান্ত থেকে দারুণ একটি ক্রস দেন উইলিয়ামস। কোনো চাপ ছাড়াই হেড নেওয়ার সুযোগ পান মেরিনো। কিন্তু তার হেডটি গোলমুখের পাশ দিয়ে বাইরে চলে যায়। তাতে হতাশ হতে হয় স্পেনকে। তাতে অতিরিক্ত সময়ের প্রথমার্ধও থাকে গোলশূন্য।

কিন্তু দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই স্পেনকে এগিয়ে নেন ফেরান টোরেস। অবশেষে জালের দেখা পেল স্পেন। বক্সের বাইরে থেকে ভেসে আসা বলে দূরের পোস্টে হেড নিয়ে পাঠিয়ে দেন টোরেসের দিকে। আর বল পেয়েই জোরালো শট নেন তিনি। যা সরাসরি জালে গিয়ে জড়ায়। তাতে ১-০ ব্যবধানে এগিয়ে যায় স্পেন।

আরও পড়ুনঃ   পাবনায় বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা

১১৩ মিনিটে বল পেয়ে দ্রুত আক্রমণে উঠে গোলরক্ষককে একা পেয়ে বল জালে জড়ান টোরেস। কিন্তু অফসাইডের কারণে তার গোলটি বাতিল করেন রেফারি।

১১৫ মিনিটে আর্জেন্টিনা কর্নার পেলেও তাতে কোনো সুযোগ তৈরি করতে পারেনি। শেষ মুহূর্তে মেসির একটি শট মাথায় লেগে পড়ে যান মেরিনো।

দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে (১২০+২ মিনিট) সমতায় ফেরার দারুণ সুযোগ পায় আর্জেন্টিনা। মেসির নেওয়া কর্নার ডিফ্লেক্ট হয়ে চলে যায় দূরের পোস্টে থাকা জুলিয়ানো সিমিওনের কাছে। ডান পায়ে শট নেওয়ার দারুণ সুযোগ পেয়েছিলেন তিনি। কিন্তু তার নেওয়া শটটি গোলবারের ওপর দিয়ে চলে যায়।

শেষ মুহূর্তে আর কোনো সুযোগ না আসায় ১-০ গোলে জিতে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা জিতেছে স্পেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১০

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১১

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১২

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৩

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৪

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

১৫

নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১৬

জয়পুরহাটে গৃহবধূ সাজু হত্যা মামলার রায়, দুই আসামির যাবজ্জীবন

১৭

মানিকছড়িতে মর্মান্তিক দুর্ঘটনা: ছোটবোনকে বাঁচাতে গিয়ে কিশোরী আমেনার মৃত্যু

১৮

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার

১৯

সাংবাদিক সাইদুর রহমানের ইন্তেকালে, রাজশাহী এডিটরস ফোরামের শোক

২০

Design & Developed by: BD IT HOST