২১ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে ফিরিয়ে দিলেন পুলিশ

উদ্ধারকৃত মোবাইল ফোন মালিকদের হাতে তুলে দেন রাজশাহীর পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান।

স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলা পুলিশের উদ্যোগে হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টা ৩০ মিনিটে পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্সরুমে আয়োজিত অনুষ্ঠানে উদ্ধারকৃত ফোনগুলো মালিকদের হাতে তুলে দেন রাজশাহীর পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ মোহাম্মদ শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস এ টি এম মাইনুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরও পড়ুনঃ   ছাগল চোরের হেদায়েত চেয়ে মিলাদ ও দোয়া মাহফিল

জেলা পুলিশের তথ্য অনুযায়ী, রাজশাহী জেলার আটটি থানায় বিভিন্ন সময়ে মোবাইল ফোন হারানোর ঘটনায় ৫০ জন ভুক্তভোগী সাধারণ ডায়েরি করেন। এসব জিডির পরিপ্রেক্ষিতে পুলিশ সুপার কার্যালয়ের আইসিটি শাখার তৎপরতায় বিভিন্ন মডেলের ৫০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ফোনগুলোর মধ্যে রয়েছে ভিভো ১৩টি, শাওমি ১০টি, স্যামসাং ৫টি, রিয়েলমি ৫টি, ইনফিনিক্স ৩টি, আইটেল ৩টি, ওপ্পো ৩টি, সিম্ফনি ৩টি, টেকনো ১টি, পোকো ১টি, সনি ১টি, হুয়াওয়ে ১টি ও অনার ১টি মোবাইল ফোন।

এ সময় পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান বলেন, প্রকৃত মালিকদের কাছে উদ্ধারকৃত মোবাইল ফোন ফিরিয়ে দিতে পেরে আমরা আনন্দিত। এই উদ্যোগের সাফল্যের পরিধি আগামী দিনে আরও বিস্তৃত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ   নগরীর কাশিয়াডাঙ্গায় ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে মালিকরা সন্তোষ প্রকাশ করেন এবং রাজশাহী জেলা পুলিশের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, রাজশাহী জেলা পুলিশ আগামীতেও জনগণের পাশে থেকে নিরবচ্ছিন্নভাবে সেবা প্রদান করবে বলে তাদের বিশ্বাস। একই সঙ্গে তারা জেলা পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

১০

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১১

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

১২

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১৩

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

১৪

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

১৫

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

১৬

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১৭

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৮

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১৯

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

২০

Design & Developed by: BD IT HOST