২৬ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

ছাগল চোরের হেদায়েত চেয়ে মিলাদ ও দোয়া মাহফিল

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে ছাগল চুরির ঘটনায় এক ব্যতিক্রমী আয়োজন দেখা গেছে। চুরি যাওয়া ছাগল ফেরত না পেলে সাধারণত চোরকে গালমন্দ করে। কিন্তু এসব না করে উল্টো চোরের হেদায়েতের জন্য শুক্রবার (২৬ সেপ্টেম্বর) স্থানীয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন গ্রামের যুবক আলামিন জোমাদ্দার সবুজ।

জানা গেছে, প্রায় এক মাস আগে সবুজের দুটি ছাগল চুরি হয়ে যায়। প্রথমে বিষয়টি নিয়ে তিনি দুশ্চিন্তায় পড়লেও পরে ভিন্নধর্মী চিন্তা করেন। তার বিশ্বাস, মানুষ কখনো অভাবে আবার কখনো লোভের কারণে অপরাধে জড়িয়ে পড়ে। তাই, চোরের প্রতি শত্রুতা না করে বরং আল্লাহর কাছে দোয়া করা উচিৎ, যাতে সে তার ভুল বুঝতে পারে এবং সঠিক পথে ফিরে আসে।

আরও পড়ুনঃ   তামাকমুক্ত বাংলাদেশ অর্জনে শক্তিশালী তামাককর ও মূল্য পদক্ষেপের বিকল্প নেই : ভার্চুয়াল বৈঠকে বক্তারা

এ উপলক্ষে তিনি মাইকিং করে গ্রামবাসীকে আমন্ত্রণ জানান এবং স্থানীয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি, মাদ্রাসার শিক্ষার্থী ও অসংখ্য মুসল্লি অংশ নেন। উপস্থিত অতিথিরা সবুজের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, সাধারণত চুরি হলে মানুষ চোরকে অভিশাপ দেয়। কিন্তু এ ধরনের আয়োজন সমাজে মানবিকতার এক অনন্য উদাহরণ হয়ে থাকবে। স্থানীয়রা বলছেন, এমন আয়োজন শুধু এলাকায় নয়, বরং পুরো সমাজে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

আরও পড়ুনঃ   রাত ১২টা থেকে ১টার মধ্যে নগরীর কোরবানির সকল বর্জ্য অপসারণ করা হবে: রাসিক মেয়র

আলামিন জোমাদ্দার সবুজ বলেন, চোর হয়ত অভাবে কিংবা লোভের বশবর্তী হয়ে এ অপরাধে জড়িয়েছে। আমি যদি তাকে নিয়ে খারাপ মন্তব্য করি; তবে আমার আর তার মধ্যে পার্থক্য থাকে না। আমি চাই, সে তার ভুল বুঝতে পারুক এবং এই পথ থেকে ফিরে আসুক। আমার এই প্রচেষ্টা সমাজে নৈতিক অবক্ষয়ের পরিবর্তনে সামান্য হলেও ভূমিকা রাখুক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সাথে রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকদের সৌজন্য সাক্ষাৎ

রামেক হাসপাতালে নেই জলাতঙ্কের টিকা

দেশের অর্থনীতি মজবুত করতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২

বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

ইসলামাবাদে পাকিস্তান-ইরান পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

তথ্য অধিকার : সুশাসন, স্বচ্ছতা ও নাগরিক ক্ষমতায়নের ভিত্তি

পাবনাপাড়ায় ভূমিহীনদের পাশে রাসিক প্রশাসক

১০

নগরীর ৪নং ওয়ার্ডবাসীর সমস্যা সমাধানে সরেজমিন পরিদর্শন ও মতবিনিময়ে রাসিক প্রশাসক

১১

তানোরে সরকারি কলেজের জমি দখল করে পাকা দোকান নির্মাণের অভিযোগ

১২

১৭নং ওয়ার্ড ক্রিকেট লীগের সিজন-৯ উদ্বোধন

১৩

রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়া ও উজ্জীবিত করা হবে : রাসিক প্রশাসক

১৪

দরগা মসজিদ ও মাজারের উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

১৫

দিনাজপুরে বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩১

১৭

জয়পুরহাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ১

১৮

মাহফিলের দাওয়াত ঘিরে দাওকান্দি কলেজে উত্তেজনা, প্রদর্শকের বিরুদ্ধে মারধরের অভিযোগ

১৯

বাড়ির সামনে ভূমিহীনদের অনশন ভাঙালেন ভূমিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST