১৯ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

অনলাইন ডেস্ক : প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন আর্সেনাল শতভাগ জয়ের রেকর্ড ধরে রাখার লক্ষ্য নিয়ে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের মাঠে নেমেছিল। কিন্তু ৩-০ গোলে হেরে বিধ্বস্ত হলো তারা।

প্রথমার্ধে প্যাসকেল গ্রস এবং চ্যারাল্যাম্পোস কোস্তোলাসের গোলে বিরতির আগেই নিয়ন্ত্রণ নেয় স্বাগতিকরা। এরপর গ্রীষ্মকালীন দলবদলে আসা চিমা আন্দ্রেস ঘরের মাঠে প্রথমবার মূল একাদশে জায়গা পেয়ে কর্নার থেকে দলের তৃতীয় গোলটি করেন। চলতি মৌসুমে আগের সব ম্যাচ মিলিয়ে যতগুলো গোল হজম করেছিল আর্সেনাল, এক ম্যাচেই ঠিক ততগুলো গোল এবার খেল আর্সেনাল।

সাউথ কোস্টে ম্যাচের শুরুটা কিছুটা সতর্ক থাকলেও ৩০ মিনিটের মাথায় দুর্দান্ত ফর্মে থাকা গ্রস ডি বক্সের প্রান্তে পর্যাপ্ত সময় ও ফাঁকা জায়গা পান। আর্সেনালের দুই সেন্টার-ব্যাক গ্যাব্রিয়েল ও এজরি কনসা তাকে বাধা দিতে ব্যর্থ হন এবং এই জার্মান তারকা তার পুরো সুযোগ নেন। ডেভিড রায়ার কাছের পোস্টে লেগে তার জোরালো শট জালে জড়ায়। শেষ পাঁচ ম্যাচে এটি ছিল গ্রসের চতুর্থ গোল।

আরও পড়ুনঃ   ২০০ টাকায় দেখা যাবে বিপিএল, ঘরে বসেই পাবেন টিকিট

আগের ম্যাচগুলোতে শক্ত রক্ষণ গড়ে তোলা গ্যাব্রিয়েল ও কনসা প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে আবারও একই ভুল করেন। দিয়েগো গোমেজের বাড়ানো পাস ধরে কোস্তোলাস একইভাবে ফাঁকা জায়গা পেয়ে আর্সেনালের সেন্টারব্যাকদের মাঝ দিয়েই নিচু জোরালো শটে বল পোস্টের নিচ দিয়ে বাম কোণে পাঠান।

দ্বিতীয় অর্ধে আর্সেনালের ঘুরে দাঁড়ানো দেখার প্রত্যাশা করা হচ্ছিল। কিন্তু খেলা শুরুর ১০ মিনিটের কম সময়ের মধ্যেই ম্যাচের ফল নিয়ে সব সংশয় দূর করে দেয় ব্রাইটন। তৃতীয় গোলেও ভূমিকা ছিল গ্রসের। তার বাড়ানো কর্নার কিকে ব্যাক পোস্টে লাফিয়ে উঠে আন্দ্রেস চমৎকার হেডে স্বদেশী গোলরক্ষক রায়াকে পরাস্ত করে অ্যামেক্স স্টেডিয়ামে উদযাপনের ঢেউ তোলেন।

আরও পড়ুনঃ   বাঘায় দুটি পিস্তল ও সাত রাউন্ড গুলি উদ্ধারসহ এক নারী গ্রেফতার

আর্সেনাল তাদের বেঞ্চের খেলোয়াড়দের দ্বারস্থ হয়েছিল। মিকেল আর্তেতা মাঠে নামান এবেরেচি এজে ও ভিক্টর গিওকেরেসদের। তবে ব্যবধান কমানোর সবচেয়ে বড় সুযোগটি পান কাই হাভার্টজ। কিন্তু একা গোলরক্ষককে সামনে পেয়ে নেওয়া তার নিচু শটটি বার্ট ভারব্রুগেনের পায়ে লেগে আটকে যায়।

এর ফলে ২০২৩ সালের মে মাসের পর এই প্রথম ৩ বা তার বেশি গোলের ব্যবধানে হারল আর্সেনাল। ওইবারও তারা ৩-০ গোলেই এই ব্রাইটনের কাছেই পরাজিত হয়েছিল।

দুর্দান্ত এক মৌসুমে ব্রাইটনের এই সেরা জয়টি তাদের প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে তুলেছে। অন্যদিকে রোববার সান্ডারল্যান্ডকে হারাতে পারলে আর্সেনালকে টপকে পয়েন্ট তালিকার শীর্ষে ৩ পয়েন্টের ব্যবধানে এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে ম্যানচেস্টার সিটির।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST