১৯ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

অনলাইন ডেস্ক : সৌদি আরবের কাছে ২৪ দশমিক ৩ বিলিয়ন ডলার মূল্যের ৪৮টি সর্বাধুনিক এফ-৩৫ স্টিলথ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর এটিই রিয়াদের কাছে যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ সামরিক অস্ত্র বিক্রি বলে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে।

দীর্ঘদিন ধরে এফ-৩৫ যুদ্ধবিমান ক্রয়ের চেষ্টা চালিয়ে আসছে সৌদি আরব। মধ্যপ্রাচ্যের একমাত্র দেশ হিসেবে বর্তমানে কেবল ইসরায়েলের কাছেই এই যুদ্ধবিমান রয়েছে। রিয়াদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার নানা কূটনৈতিক আলোচনার পরও সৌদি আরবের হাতে এই অত্যাধুনিক যুদ্ধবিমান পৌঁছানো নিয়ে অতীতে একাধিকবার উদ্বেগ প্রকাশ করে ইসরায়েল।

মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে বলেছে, এই প্রস্তাবিত বিক্রয় নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি মার্কিন বাহিনীর সঙ্গে সমন্বয় আরও বাড়াবে; যা বিদ্যমান ও ভবিষ্যতের যেকোনো হুমকি মোকাবেলায় সৌদি আরবের সক্ষমতা বৃদ্ধি করবে।

বিবৃতিতে বলা হয়, এই চুক্তি সৌদি আরবের সামরিক বহরকে শক্তিশালী এবং আকাশ থেকে আকাশে ও আকাশ থেকে ভূমিতে হামলা প্রতিরক্ষায় দেশটির সক্ষমতা নিশ্চিত করবে।

ওয়াশিংটনে নিযুক্ত সৌদি দূতাবাস মার্কিন সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছে, এই চুক্তি যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের দ্বি-পাক্ষিক সম্পর্কের শক্তি ও স্থায়িত্বেরই বহিঃপ্রকাশ।

দূতাবাস বলেছে, দুই দেশের দীর্ঘদিনের নিরাপত্তা সহযোগিতা আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা, যৌথ প্রতিরক্ষা সক্ষমতা জোরদার এবং অভিন্ন নিরাপত্তা স্বার্থকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকে ইরানের সামরিক বাহিনীর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মুখোমুখি হচ্ছে সৌদি আরব। পাশাপাশি ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের লক্ষ্যবস্তুতেও পরিণত হয়েছে দেশটি।

আরও পড়ুনঃ   শীতের দাপট থাকবে আরও কয়েক দিন

ইয়েমেনের গৃহযুদ্ধ বছরের পর বছর ধরে ঝিমিয়ে থাকলেও গত জুলাইয়ে হুথি এবং রিয়াদ-সমর্থিত বাহিনীর মধ্যে নতুন করে লড়াই তীব্র আকার ধারণ করে। এরপরই সৌদি আরবের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধ ঘোষণা করে লোহিত সাগরে চলাচলকারী সৌদি জাহাজে হামলা শুরু করে হুথি বিদ্রোহীরা।

এই সংঘাতে ওয়াশিংটন সরাসরি জড়িয়ে না পড়লেও চলতি সপ্তাহের শুরুতে মার্কিন এক কর্মকর্তা বলেছে, সৌদি বাহিনীকে গোয়েন্দা তথ্য সরবরাহ ও কৌশলগত পরিকল্পনায় সহায়তা দিতে একটি আমেরিকান সামরিক টাস্কফোর্স কাজ করছে।

• অনুমোদনের অপেক্ষায় মার্কিন কংগ্রেস
পররাষ্ট্র দপ্তর ইতোমধ্যে সম্ভাব্য এই চুক্তির বিষয়ে মার্কিন কংগ্রেসকে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছে। কার্যকর করতে হলে চুক্তিতে মার্কিন আইনপ্রণেতাদের চূড়ান্ত অনুমোদনের প্রয়োজন। তবে এসব এফ-৩৫ যুদ্ধবিমান কবে নাগাদ সৌদি আরবের কাছে হস্তান্তর করা হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা জানায়নি ওয়াশিংটন।

মধ্যপ্রাচ্যে সম্ভাব্য শত্রুদেশগুলোর তুলনায় ইসরায়েলের সামরিক শ্রেষ্ঠত্ব বজায় রাখার নীতি পুনর্ব্যক্ত করে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, এই এফ-৩৫ সরবরাহ অঞ্চলের সামরিক ভারসাম্যে কোনো পরিবর্তন আনবে না।

যুক্তরাষ্ট্র এ পর্যন্ত কেবল তাদের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র; যেমন ইসরায়েল এবং ইউরোপের কয়েকটি ন্যাটো সদস্য দেশের কাছেই এই সর্বাধুনিক যুদ্ধবিমান বিক্রি করেছে।

এর আগে, ২০১৯ সালে ন্যাটো সদস্য তুরস্ককে এফ-৩৫ কর্মসূচি থেকে বাদ দিয়েছিল ওয়াশিংটন। আঙ্কারা রাশিয়ার তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনায় মস্কোর হাতে এফ-৩৫-এর প্রযুক্তি গোপনীয়তা ফাঁস হয়ে যেতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছিল।

আরও পড়ুনঃ   স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র চাইলেন পুতিন

• শত কোটি ডলারের অস্ত্র চুক্তি
এই যুদ্ধবিমানের প্রযুক্তি ব্যবহার করে চীন কোনো ধরনের গোয়েন্দা নজরদারি চালাতে পারে কি না; তা নিয়েও মার্কিন প্রশাসনের মধ্যে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

চলতি সপ্তাহে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন গোয়েন্দা বিশ্লেষকরা আশঙ্কা করছেন, রিয়াদের সঙ্গে প্রযুক্তিগত সম্পর্কের সুযোগ নিয়ে বেইজিং এফ-৩৫ এর গোপন সামরিক তথ্য হাতিয়ে নিতে পারে।

হাউস ইন্টেলিজেন্স কমিটির ডেমোক্র্যাটিক সদস্য ও মার্কিন প্রতিনিধি রাজা কৃষ্ণমূর্তি এই ইস্যুতে সামরিক চুক্তির কড়া বিরোধিতা করেন। এক বিবৃতিতে তিনি বলেছেন, আমাদের নিজস্ব গোয়েন্দা সংস্থা যেখানে সতর্ক করছে, এর মাধ্যমে মার্কিন সামরিক প্রযুক্তির সবচেয়ে গোপন সম্পদ চীনের কমিউনিস্ট পার্টির নাগালের মধ্যে চলে যেতে পারে, সেখানে এই বিক্রি প্রক্রিয়া এগিয়ে নেওয়া কোনোভাবেই উচিত নয়।

চলতি বছরে বিশ্ববাজার থেকে সৌদি আরবের করা একের পর এক বৃহৎ সামরিক কেনাকাটার তালিকায় এটি সর্বশেষ সংযোজন।

এর আগে, চলতি সেপ্টেম্বরের শুরুতে রিয়াদের কাছে অত্যন্ত বিধ্বংসী ২ হাজার পাউন্ড ওজনের বোমাসহ মোট ১০ হাজারটিরও বেশি বোমা বিক্রির ৫০০ কোটি ডলারের চুক্তির অনুমোদন দেয় মার্কিন পররাষ্ট্র দপ্তর।

এছাড়া চলতি মাসে ৭৫ কোটি ডলারের ৬০টি ট্যাংকের ইঞ্জিন এবং প্রয়োজনীয় সামরিক সরঞ্জাম বিক্রির চূড়ান্ত অনুমোদন দেয় ওয়াশিংটন। আর গত জুলাইয়ে রকেটকে সুনির্দিষ্ট লক্ষ্যভেদী অস্ত্রে রূপান্তর করার প্রযুক্তি কেনার উদ্দেশ্যে ১.৯৬ বিলিয়ন ডলারের আরেকটি চুক্তি স্বাক্ষর করে সৌদি আরব।

সূত্র: এএফপি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST