১৯ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম।

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের এক বিশেষ অভিযানে অবৈধভাবে মজুদ রাখার অভিযোগে এক ব্যবসায়ীর কাছ থেকে ১ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়েছে। তিনি ৩ হাজার লিটার ডিজেল মজুদ করেছিলেন।

শুক্রবার (১৮সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের ভেরেন্ডি বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম।

ওই ব্যবসায়ীর নাম হুমায়ুন চৌধুরী । বাবার নাম নুরুল ইসলাম। বাড়ি উপজেলার মুন্দিখোর গ্রামে।

আরও পড়ুনঃ   ‘চেয়েছিলাম বিয়েটা যেন টিকে যায়’

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভেরেন্ডি বাজারে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এক ব্যবসায়ীর কাছে ৩ হাজার লিটার ডিজেল পাওয়া যায়। আইন অনুযায়ী ১ লিটার ডিজেল জব্দ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম বলেন, অভিযানে গিয়ে ওই ব্যবসায়ীর কাছে ৩ হাজার লিটার তেল মজুদ পাওয়া যায়। পেট্রোলিয়াম আইন ২০১৬ অনুযায়ী, একজন ব্যক্তি গ শ্রেণির পেট্রোলিয়াম সর্বোচ্চ ২ হাজার লিটার পর্যন্ত মজুদ রাখতে পারবে। তাই ১ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়েছে। আর ২ হাজার লিটার ওই ব্যবসায়ীর কাছে রয়েছে।

আরও পড়ুনঃ   নারীদের নিরাপত্তা-সুরক্ষা নিশ্চিত করতে সেল গঠন করবো- মেজবা

তিনি আরও বলেন, ভবিষ্যতে তিনি যেন অতিরিক্ত তেল মজুদ না করেন এই মর্মে তাঁর কাছ থেকে একটি মুচলেকা নেওয়া হয়েছে। জব্দকৃত তেল নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১০

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১১

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

১২

রাজশাহীতে আরশি প্লাটিনাম সিটির শুভ উদ্বোধন

১৩

কেন্দ্রীয় মুরগি খামারে বাচ্চা উৎপাদন বাড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রীর

১৪

পদ্মায় ক্ষতিগ্রস্ত মাঝিদের পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক

১৫

ভাঙ্গায় ফ্লাইওভারের রেলিংয়ে পিকআপের ধাক্কা, আহত ৩

১৬

শেরপুরে গোয়ালঘরে আগুন, পুড়ে মারা গেছে ৫ গরু ও ৭ ভেড়া

১৭

রাজশাহী কোর্ট কলেজকে সরকারীকরণের প্রতিশ্রুতি ভূমিমন্ত্রীর

১৮

রাজশাহী গ্রিন ও ক্লিন সিটির গৌরব ধরে রাখার আহ্বান ভূমিমন্ত্রীর

১৯

রাজশাহীতে সর্প দংশন সচেতনতা দিবস উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST