৯ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

নারীদের নিরাপত্তা-সুরক্ষা নিশ্চিত করতে সেল গঠন করবো- মেজবা

বাংলাদেশ লেবার পার্টি মনোনীত রাজশাহী সদর আসনের আনারস প্রতীকের প্রার্থী মো: মেজবাউল ইসলাম মেজবা দিনব্যাপি প্রচার- প্রচারণা চালায়।

স্টাফ রিপোর্টার : নারীদের নিরাপত্তা-সুরক্ষা নিশ্চিত করতে একটি সেল গঠন করে সর্ব্বোচ্চ নিরাপত্তা প্রদানের পদক্ষেপ নেওয়া হবে বলে গণমাধ্যমকর্মীদের দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ লেবার পার্টি মনোনীত রাজশাহী সদর আসনের আনারস প্রতীকের প্রার্থী মো: মেজবাউল ইসলাম মেজবা জানান। তিনি বাংলাদেশ লেবার পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগর লেবার পার্টির সাধারণ সম্পাদক পদে রয়েছেন।

সোমবার সকাল থেকে নগরীর সাহেব বাজার জিরোপয়েন্ট থেকে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করে সাহেব বাজার, আরডিএ মার্কেটসহ আশপাশের এলাকায় দিনব্যাপি প্রচার- প্রচারণা চালায়।

ভোটের মাঠে বিএনপির ধানের শীষ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লার পক্ষে লোকজন ভারি হলেও নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় অন্যান্য দলের প্রার্থীরাও বসে নেই। বিজয়ের লক্ষে ভোটারদের মন পেতে প্রচারনা ও গণসংযোগে জোরেশোরে এগিয়ে চলেছে।

এসময় তিনি ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ী ও আরডিএ মার্কেটের ব্যবসায়ীদের মাঝে তার নির্বাচনী ইশতেহার তুলে ধরেন এবং তিনি নির্বাচিত হলে জনগণের জন্য যেসকল প্রতিশ্রুতি সেবামূলক কাজ করবে সেগুলো বলেন।

আরও পড়ুনঃ   স্বাভাবিক হয়েছে কানসাট আম বাজার

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, লেবার পার্টির মূলনীতি সুস্থ ধারার রাজনীতি”। তিনি বিজয়ী হলে শিক্ষা নগরীতে মৌলিক শিক্ষার পাশাপাশি প্রযুক্তিগত শিক্ষার উন্নয়নে মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করার চেষ্টা করবেন এবং নির্বাচনী ইশতেহারে নগরবাসীর সেবার জন্য যেসকল প্রতিশ্রুতি দেন তা হলো- মৌলিক শিক্ষার পাশাপাশি প্রযুক্তিগত শিক্ষা আন্তর্জাতিক পর্যায়ে উন্নতি করা, সিন্ডিকেট থেকে কৃষিজীবীদের রক্ষা করা, নারীদের নিরাপত্তা-সুরক্ষা নিশ্চিত করা, রেশম শিল্পকে আন্তর্জাতিক পর্যায়ে উন্নতি করা, রাজশাহী আইটি পার্ককে বিশাল কর্মসংস্থান হাব হিসেবে ২ লক্ষ যুবকের কর্মসংস্থানের সৃষ্টি করা, সংবাদ মাধ্যম ও সংবাদকর্মীদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা ও আবাসন/প্লট বরাদ্দের ব্যবস্থা করা, আম ও আমজাত পণ্য বিশ্বদরবারে রপ্তানির ব্যবস্থা করা, স্টেডিয়াম সংস্কারসহ খেলোয়াড়দের অত্যাধুনিক প্রশিক্ষণের মাধ্যমে আন্তর্জাতিক মানের গড়ে তোলা, চিকিৎসাকেন্দ্রে স্বাস্থ্যসেবার মান উন্নত করা এবং স্বাস্থ্য খাতের কমিশন ভোগী সিন্ডিকেট নির্মুল করা, ওয়ার্ড ভিত্তিতে সভা করে জনগণের সেবা নিশ্চিত করে প্রতিটি বিষয়ে জবাবদিহিতার আওতায় আনা।

আরও পড়ুনঃ   ব্রিজের ওপর ১৩ বগি রেখেই চলে গেল ট্রেন

তিনি আরো বলেন, নির্বাচিত হলে ওয়ার্ড ভিত্তিক কমিটি গঠন করে প্রতি ২ মাসে অন্তত একটি সভা আয়োজন করে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কার্যক্রমের অগ্রগতির বিষয়ে পর্যালোচনা করা এবং প্রতিটি বিষয় জবাবদিহিতার আওতায় আনা হবে। শেষে তিনি বলেন পরিবর্তনের এই নির্বাচনে কোথাও বড়ধরণের কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এখন পর্যন্ত ভোটের প্রচার-প্রচারণা সুষ্ঠু হচ্ছে। নির্বাচনে ভোটাররাও নিবিঘ্নে ও বাধাহীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এদিন তাঁর সাথে ছিলেন মহানগর সভাপতি জাহাঙ্গীর আলম, জেলা সভাপতি আশরাফ হোসেন, মো. হাবিবুল ইসলাম, রফিকুল ইসলাম, শামসুজ্জোহা, জাহিদুল হাসান, আল-আমিন, সাইফুল ইসলাম শুভসহ প্রমুখ দলীয় নেতাকর্মীরা।

বাংলাদেশ লেবার পার্টি মনোনীত রাজশাহী সদর আসনের আনারস প্রতীকের প্রার্থী মো: মেজবাউল ইসলাম মেজবা দিনব্যাপি প্রচার- প্রচারণা চালায়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

১০

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

১১

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

১২

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

১৩

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

১৪

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

১৫

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১৬

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১৭

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১৮

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৯

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST