১৭ মে ২০২৫
অনলাইন সংস্করণ

ব্রিজের ওপর ১৩ বগি রেখেই চলে গেল ট্রেন

অনলাইন ডেস্ক : কমলাপুর থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনটি ১৩টি বগি রেখেই চলে গেছে নেত্রকোণা রেলওয়ে স্টেশনে। এতে মাঝপথে অন্ধকারাচ্ছন্ন রেল ব্রিজের ওপর অপেক্ষায় রয়েছেন যাত্রীরা। শনিবার (১৭ মে) সন্ধ্যা ৭টার দিকে নেত্রকোণা সদরের চল্লিশা এলাকায় এ ঘটনা ঘটে।

যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকার কমলাপুর স্টেশন থেকে ছেড়ে আসা ট্রেনটি নেত্রকোণা সদরের চল্লিশ এলাকায় এসে রেল ব্রিজে ওঠার পর হঠাৎ একটি শব্দ এবং ঝাঁকুনি তারা অনুভব করেন। পরবর্তীতে ট্রেনের গতি আস্তে আস্তে কমতে থাকে এবং এক সময় স্থির হয়ে যায়। খোঁজ নিয়ে তারা জানতে পারেন, ট্রেনের ইঞ্জিন দাঁড়িয়ে থাকা বগিগুলো রেখে চলে গেছে।

আরও পড়ুনঃ   নাশকতার অভিযোগে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যসহ গ্রেপ্তার ৮

যাত্রীরা অভিযোগ করে বলেন, বগি রেখে ইঞ্জিন চলে যাওয়ার প্রায় ৩ ঘণ্টা হতে চলল, কিন্তু এখন পর্যন্ত রিলিফ ট্রেন আসার কোনো খবর নাই। এমন একটা জায়গায় আমরা আটকে আছি, যেখানে ট্রেন থেকে নামতেও পারছি না, কোথাও যেতেও পারছি না। অন্ধকারের মধ্যে এভাবে বসে থাকতে অনিরাপদ বোধ করছি।

মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের পরিচালক জাহিদ হোসেন সাঈদ বলেন, দুপুর ১টা ১৫ মিনিটে কমলাপুর থেকে ছেড়ে আসা মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি সন্ধ্যা ৭টার দিকে নেত্রকোণা সদরের চল্লিশা এলাকায় আসলে রেল ব্রিজে ওঠার পর হঠাৎ ট্রেনের প্রথম বগির বাফার সেল ভেঙে ১৩টি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। এমতাবস্থায় ট্রেনের ইঞ্জিনের সঙ্গে যুক্ত একটি বগি নিয়েই নেত্রকোণা রেলওয়ে স্টেশনে প্রবেশ করে ট্রেনটি। যদিও পরবর্তীতে ট্রেনটি একটি বগিসহ বিচ্ছিন্ন হওয়া বগির কাছে ফিরে আসে। কিন্তু এখনো রিলিফ ট্রেন না আসায় ট্রেনটি ওখানেই অবস্থান করছে। তবে আমরা আশা করছি, ময়মনসিংহ থেকে ঘণ্টাখানেকের মধ্যেই রিলিফ ট্রেন এসে ট্রেনটিকে উদ্ধার করবে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে ১১ দলীয় জোটের জনসভা সফল করতে সংবাদ সম্মেলন

তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত (১০টা) রিলিফ ট্রেন পৌঁছালেও মুষলধারে বৃষ্টি থাকায় উদ্ধারকাজ শুরু করা যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুয়েট শিক্ষকদের অংশগ্রহণে একাডেমিক উৎকর্ষ সাধন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নগরীতে মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ১৩

রুয়েটের নবীন শিক্ষার্থীরা পেলেন মেশিন রিডেবল লাইব্রেরি কার্ড

মোহনপুরে রাজ্জাক হত্যা মামলার দুই আসামীকে গাজীপুর থেকে গ্রেফতার

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে গ্রেপ্তার ১

আঞ্চলিক যুদ্ধের মধ্যে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি সই

জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ

নেপালের আকাশে ভয় পেলেন অপু বিশ্বাস!

১০

বগুড়া এরুলিয়া এলাকায় সড়ক দুর্ঘট্নায় সকালে ৭ জন, বিকেলে ২ জন নিহত

১১

রাসিক প্রশাসকের সঙ্গে মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দের সাক্ষাৎ

১২

নগরীর মসজিদ ও ঈদগাহ পরিদর্শনে রাসিক প্রশাসক

১৩

নাটোরের অপহরণ মামলার প্রধান আসামি সাভারে আটক

১৪

নওগাঁর মান্দায় ২৯৬ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারি গ্রেফতার

১৫

কিডনি রোগে আক্রান্ত অসহায় রোগীর পাশে পুঠিয়ার এসিল্যান্ড

১৬

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১৭

নগরীতে মাদক বিরোধী পৃথক অভিযানে নারীসহ গ্রেপ্তার ৪

১৮

নগরীতে মাসব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন

১৯

থাইল্যান্ডে স্কুলে গুলিতে নিহত ৪, আহত ১৫ শিক্ষার্থী

২০

Design & Developed by: BD IT HOST