১৯ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলার ডিবি পুলিশ কর্তৃক অভিযানে অবৈধ মাদকদ্রব্য ২০০ পিস ইয়াবা উদ্ধারসহ ২ জন গ্রেফতার।

সংবাদ বিজ্ঞপ্তি পুলিশ জানায়, রাজশাহী জেলার চারঘাট থানাধীন বানেশ্বর হতে চারঘাট গামী আঞ্চলিক মহাসড়কের পশ্চিম পার্শ্বে শিবপুর গ্রাম হতে রাত ১১:৫৫ ঘটিকায় দুইজন মাদককারবারিকে অবৈধ মাদকদ্রব্য ২০০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ।

জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত অভিযুক্তদ্বয়ের নাম ১। মোঃ শাহাবুল হক (৩২) এবং ২। মোঃ মেহেদী হাসান নয়ন (২৮)। মোঃ শাহাবুল হক রাজশাহী জেলার চারঘাট থানাধীন চাঁদনগর গ্রামের মৃত আব্দুস সাত্তারের পুত্র এবং মোঃ মেহেদী হাসান নয়ন একই জেলার একই থানার শিবপুর গ্রামের মোঃ মজবির রহমানের পুত্র।

আরও পড়ুনঃ   বিএনপি নেতার বাড়ি থেকে গ্রেপ্তার স্বেচ্ছাসেবক লীগ নেতা

রাজশাহী জেলার ডিবির এসআই (নিরস্ত্র) মোঃ আশাফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ১৮ সেপ্টেম্বর রাত ১১:২০ ঘটিকায় রাজশাহী জেলার চারঘাট থানা এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান ডিউটিতে নিয়োজিত ছিল। তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, রাজশাহী জেলার চারঘাট থানাধীন বানেশ্বর হতে চারঘাট গামী আঞ্চলিক মহাসড়কের পশ্চিম পার্শ্বে শিবপুর গ্রামস্থ শিবপুর বটতলা মোড়ে জনৈক রাকিবের চায়ের দোকানের সামনে ফাঁকা জায়গায় দুইজন মাদক ব্যবসায়ী অবৈধ মাকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার ডিবির এসআই(নিরস্ত্র) মোঃ আশাফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গত ১৮ সেপ্টেম্বর রাত ১১:৪০ ঘটিকায় অভিযান পরিচালনা করে। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে দৌড়ে পালানোর চেষ্টাকালে রাত ১১:৫৫ ঘটিকায় রাজশাহী জেলার ডিবি পুলিশ ১ নং অভিযুক্ত মোঃ শাহাবুল হক-এর দেহ তল্লাশীকালে তার পরিহিত লুঙ্গির সামনের ডান কোঁচা থেকে একটি নীল রংয়ের পলিথিনে রক্ষিত অবৈধ মাদকদ্রব্য ২০০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ তাদের গ্রেফতার করেন।

আরও পড়ুনঃ   রাজশাহী মহানগরীতে খাওয়ানো হচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

উল্লেখ্য যে, অপর পলাতক অভিযুক্ত মোঃ শাহাবুর মেম্বার (৪৪), পিতা-মোঃ আকবর, সাং-তাতারপুর, থানা-চারঘাট, জেলা-রাজশাহী ঘটনাস্থল হতে কৌশলে পালিয়ে যায়। পলাতক অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

পলাতক অভিযুক্ত মোঃ শাহাবুর মেম্বারের বিরুদ্ধে রাজশাহী জেলায় ৭টি, ফেনী জেলায় ১টি এবং নাটোর জেলায় ১টি মাদক মামলাসহ অন্যান্য মামলা রয়েছে।

অবৈধ মাদকদ্রব্য ইয়াবা উদ্ধারের এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ একটি মামলা রুজু করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১০

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১১

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

১২

রাজশাহীতে আরশি প্লাটিনাম সিটির শুভ উদ্বোধন

১৩

কেন্দ্রীয় মুরগি খামারে বাচ্চা উৎপাদন বাড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রীর

১৪

পদ্মায় ক্ষতিগ্রস্ত মাঝিদের পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক

১৫

ভাঙ্গায় ফ্লাইওভারের রেলিংয়ে পিকআপের ধাক্কা, আহত ৩

১৬

শেরপুরে গোয়ালঘরে আগুন, পুড়ে মারা গেছে ৫ গরু ও ৭ ভেড়া

১৭

রাজশাহী কোর্ট কলেজকে সরকারীকরণের প্রতিশ্রুতি ভূমিমন্ত্রীর

১৮

রাজশাহী গ্রিন ও ক্লিন সিটির গৌরব ধরে রাখার আহ্বান ভূমিমন্ত্রীর

১৯

রাজশাহীতে সর্প দংশন সচেতনতা দিবস উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST