১৯ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

ভাঙ্গায় ফ্লাইওভারের রেলিংয়ে পিকআপের ধাক্কা, আহত ৩

ছবি : জহিরুল ইসলাম

জহিরুল ইসলাম, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় মাওয়া-ঢাকা এক্সপ্রেসওয়েতে ব্যাটারি বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের রেলিংয়ে প্রচণ্ড জোরে ধাক্কা দিয়েছে। এতে ট্রাকের চালক, হেলপার ও এক মোটরসাইকেল আরোহীসহ মোট তিনজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে আটটার দিকে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে মালীগ্রাম ফ্লাইওভারের ওপর এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফ্লাইওভারের রেলিংয়ে পিকআপটির জোরালো ধাক্কা লাগলে গাড়িতে থাকা ব্যাটারিসহ বিভিন্ন মালামাল ছিটকে সড়কের ওপর ছড়িয়ে-ছিটিয়ে পড়ে যায়। এতে ঘটনাস্থলে মালামালগুলো এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

আরও পড়ুনঃ   শেষ মুহূর্তে রাকসু নির্বাচনের আচরণবিধি সংশোধন

এ ঘটনায় গাড়ির চালক ও হেলপার গুরুতরভাবে আহত হয়। স্থানীয়দের সহযোগিতায় তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের শারীরিক অবস্থা গুরুতর বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। ভাঙ্গা ফায়ার সার্ভিস এর স্টেশন অফিসার মো. আবু জাফর বলেন, সাড়ে আটটার দিকে আমরা দুর্ঘটনার সংবাদ পাই এবং দুর্ঘটনার সংবাদ পাওয়ার সাথে সাথে আমি ও আমার টিম সহ ঘটনা স্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি। বর্তমানে যান চলাচল স্বাভাবিক এবং পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে।

আরও পড়ুনঃ   রাজশাহী সীমান্তে চোরাকারবারী মালামাল ও মাদকদ্রব্য জব্দ

পাশাপাশি বিষয়টি হাইওয়ে পুলিশকে জানানো হয়েছে। হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বলে জানা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেন্দ্রীয় মুরগি খামারে বাচ্চা উৎপাদন বাড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রীর

পদ্মায় ক্ষতিগ্রস্ত মাঝিদের পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক

ভাঙ্গায় ফ্লাইওভারের রেলিংয়ে পিকআপের ধাক্কা, আহত ৩

শেরপুরে গোয়ালঘরে আগুন, পুড়ে মারা গেছে ৫ গরু ও ৭ ভেড়া

রাজশাহী কোর্ট কলেজকে সরকারীকরণের প্রতিশ্রুতি ভূমিমন্ত্রীর

রাজশাহী গ্রিন ও ক্লিন সিটির গৌরব ধরে রাখার আহ্বান ভূমিমন্ত্রীর

রাজশাহীতে সর্প দংশন সচেতনতা দিবস উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান

১৭ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচ ,লাখো মানুষের ঢল

গণতান্ত্রিক সমাজে মত ও সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ : আইনমন্ত্রী

১০

নারীসহ ফ্ল্যাটে ওসি মাহবুব, দরজা ভেঙে উদ্ধার

১১

নেত্রকোনায় আশঙ্কাজনক হারে বাড়ছে ট্রান্সফরমার চুরি : চরম অনিশ্চয়তায় কৃষকরা

১২

সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয় : বর্ষা

১৩

বাংলাদেশ থেকে অস্কারে যাওয়ার দৌড়ে পাঁচ সিনেমা

১৪

সৌদির তায়েফে ড্রোন হামলায় একজন নিহত, গুরুতর আহত দুই

১৫

আবারও প্রেসিডেন্ট নির্বাচন করবেন এরদোয়ান

১৬

নগরীর শ্রীরামপুরে বন্যাদুর্গতদের মাঝে রাসিকের ত্রাণ সামগ্রী বিতরণ

১৭

বাগমারায় ১০ দিনেও মেলেনি নিখোঁজ দুই জা-এর সন্ধান

১৮

বিজিবির উদ্যোগে বিকল্প কর্মসংস্থান প্রশিক্ষণে ২০ জনের মাঝে সনদপত্র বিতরণ

১৯

নাটোরের বাগাতিপাড়ায় জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST