১৭ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

নাটোরের বাগাতিপাড়ায় জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত

নাটোরের বাগাতিপাড়া উপজেলার সান্যালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।

স্টাফ রিপোর্টার : বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নাটোর জেলা তথ্য অফিসের আয়োজনে GPMS কর্মপরিকল্পনার আওতায় নাটোরের বাগাতিপাড়া উপজেলার সান্যালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সান্যালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. মোজ্জামেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে নাটোর পিটিআই এর সুপারিনটেনডেন্ট এম. এইচ. এম রুহুল আমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাটোর বাগাতিপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রবিউল করিম, উপজেলা প্রাথমিক প্রশিক্ষণ কেন্দ্রের ইন্সট্রাক্টর মো. সোহেল রানা এবং জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার রেজওয়ান মোর্শেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নাটোর জেলা তথ্য অফিসার মো. আ. আউয়াল এবং সঞ্চালনা করেন সান্যালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম ।

আরও পড়ুনঃ   মার্কেট ও দোকান বন্ধে রাজশাহী জেলা প্রশাসকের গণবিজ্ঞপ্তি

বক্তারা ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করা এবং তাদের ভবিষ্যৎ গঠনে শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি মোবাইল ফোনের অপব্যবহার পরিহার করে এর সদ্ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও সভায় জন্ম নিবন্ধনের গুরুত্ব এবং প্রধানমন্ত্রীর অগ্রাধিকারমূলক কর্মসূচি সম্পর্কে উপস্থিত নারীদের অবহিত করা হয়।

আরও পড়ুনঃ   রুয়েটে প্রযুক্তি ও কুলিং সিস্টেমে ন্যানোফ্লুইডের ভূমিকা নিয়ে সেমিনার অনুষ্ঠিত

উল্লেখ্য যে, সভার শুরুতে ডেঙ্গু প্রতিরোধ, প্রধানমন্ত্রীর অগ্রাধিকারমূলক কর্মসূচি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, নারীর জন্য গাড়ি ইত্যাদি বিষয়ের উপর প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও প্রেসিডেন্ট নির্বাচন করবেন এরদোয়ান

নগরীর শ্রীরামপুরে বন্যাদুর্গতদের মাঝে রাসিকের ত্রাণ সামগ্রী বিতরণ

বাগমারায় ১০ দিনেও মেলেনি নিখোঁজ দুই জা-এর সন্ধান

বিজিবির উদ্যোগে বিকল্প কর্মসংস্থান প্রশিক্ষণে ২০ জনের মাঝে সনদপত্র বিতরণ

নাটোরের বাগাতিপাড়ায় জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত

দুর্গাপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

এসআরবি-এর যৌথ অভিযানে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গোদাগাড়ীতে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

১০

নিয়ামতপুরে পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রমের শুভ উদ্বোধন

১১

মোহনগঞ্জ হাসপাতালে জনবল ও সরঞ্জাম সংকটে সেবা ব্যাহত: চরম ভোগান্তিতে হাওরাঞ্চলের লাখো রোগী

১২

রাজশাহীতে ডেইলি টাইমস অব বাংলাদেশ-এর প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা, জনস্বার্থে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই

১৩

রায়পুরে জিপিএ-৫ ও ট্যালেন্টপুল কৃতীশিক্ষার্থীদের সংবর্ধনা

১৪

শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে জয়পুরহাটে সচেতনতামূলক সেমিনার

১৫

নিয়ামতপুরে ৮ মাসে ২০০ জনের আত্মহত্যার চেষ্টা

১৬

রাজশাহী কলেজের কমনরুম সংস্কারসহ পাঁচ দফা দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

১৭

মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী

১৮

ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে শক্তিশালী হচ্ছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর : বাণিজ্যমন্ত্রী

১৯

নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

২০

Design & Developed by: BD IT HOST